মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল,নিজস্ব প্রতিনিধি
১০ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় নিখোঁজের দুদিন পর নালা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কেন্দুয়ায় নিখোঁজের দুদিন পর নালা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর জামিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ মে) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা উত্তর পাড়া (পাছ পাড়া) গ্রামের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জামিরুল ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আলাউদ্দিনের হাঁসের খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে হাঁসের খামারে খাবার দিতে গিয়ে নিখোঁজ হন জামিরুল। এরপর থেকে পরিবার ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ রোববার সকালে বাট্টা আলহাজ্ব আতিকুর রহমান ভূঁইয়া একাডেমির পশ্চিম পাশের একটি নালায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল ১০টার দিকে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের বাবা শাহজাহান মিয়া পুলিশকে জানিয়েছেন, জামিরুল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, কাজ শেষে ফেরার পথে মৃগী রোগের কারণে তিনি নালায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি এবং পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১০

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

১১

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১২

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১৩

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১৪

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৫

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৬

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৭

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৮

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৯

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

২০
শিরোনামঃ
নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরুনেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণারপূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি