নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় সিনিয়র আইনজীবী ও গীতিকার হেলাল উদ্দিন আর নেই….

নেত্রকোণায় সিনিয়র আইনজীবী ও গীতিকার হেলাল উদ্দিন আর নেই….

নেত্রকোণা আইন ও সংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ “হেলাল উদ্দিন” আর নেই।

নেত্রকোণার আইন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট, বিশিষ্ট গীতিকার ও লেখক, হেলাল উদ্দিন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১০ মে) সকাল পৌনে ১০টায় ময়মনসিংহের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

হেলাল উদ্দিন নেত্রকোণা সদর উপজেলার বালি গ্রামের মরহুম কলিম উদ্দিন শাহ ফকিরের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়, হৃদরোগজনিত জটিলতায় কয়েকদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

শুধু আইন পেশাতেই নয়, সাহিত্য ও সংগীতাঙ্গনেও ছিল তাঁর উজ্জ্বল পদচারণা। তিনি ছিলেন একজন তালিকাভুক্ত গীতিকার ও লেখক। তাঁর রচিত “হেলাল গীতি” ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ পর্যন্ত “হেলাল গীতি”র পাঁচটি খণ্ড প্রকাশিত হয়েছে। এছাড়াও হাজারের বেশি গান রচনা করেছেন তিনি, যার অনেক গান দেশের খ্যাতিমান শিল্পীদের কণ্ঠে টেলিভিশনে প্রচারিত হয়েছে।

সাহিত্যচর্চায়ও তিনি ছিলেন সমান সক্রিয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে “সত্য নয়কি”, “হেলালগীতি” ও “হেলালগীতি সমগ্র”। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমেও তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন।

অ্যাডভোকেট হেলাল উদ্দিনের মৃত্যুতে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। তাঁর প্রতি সম্মান জানিয়ে সমিতি একদিনের কর্মবিরতি পালন করেছে।

সহকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, মানবিক ও ন্যায়পরায়ণ একজন মানুষ। তাঁর প্রস্থান নেত্রকোণার আইন ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১০

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

১১

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১২

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১৩

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১৪

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৫

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৬

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৭

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৮

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৯

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

২০
শিরোনামঃ
নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরুনেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণারপূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি