দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
২১ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা ও হুমকি: দুর্গাপুরে যুবদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে এক হোটেল ব্যবসায়ীকে মারধর, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে করা মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সাহসসহ (৩০) তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান দুর্গাপুর পৌরসভার পশ্চিম মোক্তারপাড়া এলাকার মঞ্জুরুল হকের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং তার দাদা ইমাম হাসান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

মেহেদী হাসানের যুবদলের পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন বাগিচাপাড়া এলাকার হাসু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও সাধুপাড়া এলাকার মো. মেহেদী (২৮)।

এলাকাবাসী জানালেন, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় প্রভাব খাটিয়ে তিনি তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভার নাজিরপুর মোড়ে ‘ভাই ভাই অ্যান্ড জনতা হোটেলে’ বাকিতে খাবার খেতেন।

গত ৪ এপ্রিল রাতে খাবার খেতে এসে তিনি হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যান। এর পরও ভয়ভীতি দেখিয়ে তারা বাকিতে খাবার খেতে থাকেন।

পরে ৩০ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে মেহেদী হাসান প্রায় ১৫ জন সহযোগী নিয়ে ওই হোটেলে এসে খাবার খান। খাওয়া শেষে হোটেল কর্তৃপক্ষ আগের বকেয়াসহ প্রায় এক লাখ টাকা বিল চাইলে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি হোটেলের মালিক ও কর্মচারীদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেন এবং উল্টো দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ নিয়ে মামলা বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়। ঘটনার পর ভয়ে হোটেলমালিক তিন দিন প্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদী হয়ে মেহেদী হাসানকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে মামলা করেন।

‘খুন-জখমের ভয়ে আমি তিন দিন হোটেল বন্ধ রাখি। তার ভয়ে এলাকার মানুষ সব সময় আতঙ্কে থাকে’, যুবদল নেতা মেহেদীর ভয়ানক আচরণ তুলে ধরেন খোকন মিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেছেন, গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে মেহেদী হাসান সাহসসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। (সুত্র আগামীর সময়)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার