ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে চাল কেলেঙ্কারি: দায় এড়াতে নিচুতলায় কোপ, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রক

নেত্রকোনার মদন উপজেলায় প্রশাসনের হাতে ২০ টন সরকারি চাল জব্দ এবং পরবর্তী তদন্তে গুদামে অতিরিক্ত আরও প্রায় ৪৪ টন চাল পাওয়ার ঘটনায় দুই খাদ্য কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে অভিযোগের তির জেলা খাদ্যনিয়ন্ত্রকের দিকে থাকলেও তাঁর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক দুলাল মিয়া। মাহমুদুল আলমকে পটুয়াখালীর দশমিনা উপজেলায় এবং দুলাল মিয়াকে বরগুনার পাথরঘাটা উপজেলায় বদলি করা হয়েছে। আজ শুক্রবার জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার এক আদেশে মাহমুদুল আলমকে বদলি করে খাদ্য অধিদপ্তর। পরদিন বুধবার পৃথক আদেশে দুলাল মিয়াকেও বদলি করা হয়।

এদিকে, ঘটনার সঙ্গে জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর গুদাম পরিদর্শন না করে অনিয়মের সুযোগ করে দিয়েছেন তিনি। অনেকেই বলছেন, বদলি কোনো শাস্তি নয়; বরং গুরুতর অভিযোগের পরও দায়ীদের রক্ষা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল জব্দ করে প্রশাসন। এ সময় ট্রাকের চালক শামীম মিয়া ও হেলপার শাহীন মিয়াকে আটক করা হয়।

শুক্রবার সকালে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় স্থানীয় ব্যবসায়ী এনামুল হক আনারসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসে খাদ্য বিভাগ। গত শনিবার সরেজমিন তদন্তে যান খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সেলিমুল আজম। তদন্তে তিনি গুদামে অতিরিক্ত আরও ৪৩ দশমিক ৫৬০ মেট্রিক টন চালের অস্তিত্ব পান। পরে গুদামটি সিলগালা করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমুল আজম বলেন, ‘ব্যবসায়িক উদ্দেশ্যে এসব চাল গুদামে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে গুদাম কর্মকর্তা ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি জেলা খাদ্যনিয়ন্ত্রকেরও যোগাযোগ থাকতে পারে। তিনি দায় এড়াতে পারেন না।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি গুদাম মাসে অন্তত একবার পরিদর্শনের কথা থাকলেও মদন খাদ্যগুদাম গত দুই বছরেও জেলা খাদ্যনিয়ন্ত্রক পরিদর্শন করেননি। এতে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মু. জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন একটা কাজ শুধু গুদাম কর্মকর্তার একার পক্ষে করা সম্ভব নয়। উপজেলা ও জেলা খাদ্যনিয়ন্ত্রকও এর সঙ্গে জড়িত আছেন বলে ধারণা করা হচ্ছে। দুজনকে বদলি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্যক্তির দায় প্রতিষ্ঠান কখনোই নেবে না।

উল্লেখ্য, জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের বিরুদ্ধে অধীনস্থ কর্মকর্তাদের কাছ থেকে মাসোহারা নেওয়া, ধান-চাল সংগ্রহে কমিশন-বাণিজ্য, নীতিমালা ভেঙে দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন এবং নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন প্রকল্পের চাল কিনে গুদামে মজুত রেখে অন্য গুদামে সংগ্রহ দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে। (সুত্র আজকের পত্রিকা)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা; আলমডাঙ্গায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

ময়মনসিংহ বাসী আনন্দিত উদ্ভাসিত মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে

মদনে চাল কেলেঙ্কারি: দায় এড়াতে নিচুতলায় কোপ, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রক

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “নতুন কুঁড়ি”, নেতৃত্বে ভূরুঙ্গামারীর সিহাব

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

রামিসার পরিবারের পাশে “তারেক রহমান” বড় বোনেরও দায়িত্ব গ্রহণ

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী “তারেক রহমান”

১০

ময়মনসিংহের গৌরীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়েছে: ১ কোটি ৫ লাখ টাকার সেতু

১১

গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

১৩

চুয়াডাঙ্গায় বাসি মিষ্টি-অনুপযুক্ত রং রাখায় মিষ্টির কারখানাকে জরিমানা

১৪

নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের প্রথম পছন্দ দেশীয় গরু

১৫

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক     

১৬

নাসিরনগরে জন্মদাতা পিতার লালসার শিকার ১৫ বছর কিশোরী, গ্রেফতার -১

১৭

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হাতে কৃষকের স্বপ্নভঙ্গ তছনছ

১৮

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

১৯

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন আর নেই

২০
শিরোনামঃ
শিশু রামিসা হত্যা; আলমডাঙ্গায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবিচসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রীকক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ময়মনসিংহ বাসী আনন্দিত উদ্ভাসিত মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনেমদনে চাল কেলেঙ্কারি: দায় এড়াতে নিচুতলায় কোপ, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রকচুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুঅনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “নতুন কুঁড়ি”, নেতৃত্বে ভূরুঙ্গামারীর সিহাবচুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটকরামিসার পরিবারের পাশে "তারেক রহমান" বড় বোনেরও দায়িত্ব গ্রহণরামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী "তারেক রহমান"