সাগর আহমেদ জজ,নিজস্ব প্রতিনিধি 
২ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

 

নেত্রকোণার পৌরসদরে নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা করেছে। এ ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই সদর থানা ও জেলা পুলিশ এবং পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। গত সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে কোন এক সময়ে পৌর শহরের কাটলী এলাকায় হতাহতদের বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এতে নিহত হয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী,আহত হয়েছেন নিহতের স্বামী আবু চান ৬০) ও তার ছেলে মুন্না মিয়া (২৫)। ঘটনাস্থল থেকে আটক হলেন একই এলাকার আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন রিক্সাচালক।

নিহতের মেয়ে লিজা মণি বলেন,রাত ৯টার দিকে বাসায় ঢুকে দেখেন বাবা ও ভাইকে রশিদ মিয়া কুপিয়ে আহত করেছে। এসময় আমি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে বাবা ও ভাইকে উদ্ধার করেন। পরে বাসার খাটের নীচ থেকে মায়ের লাশ উদ্ধার করা হয়। হামলাকারী রশিদ পূর্বপরিচিত। রশিদ প্রায় সময় মায়ের কাছ থেকে টাকা হাওলাত নিত । কিন্তু তার চরিত্র তেমন ভালো ছিল না।

 

স্থানীয়দের বরাতে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান,ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিলনা। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এসময় ছেলে মুন্না মিয়া এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে।

একপর্যায়ে তাদেরকে বাঁচাতে মনোয়ারার স্বামী আবু চান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা ঘটনা টের পেয়ে ওই বাসাতেই হামলাকারী আব্দুর রশিদকে আটক করে। এবং আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ছেলে মুন্নার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশিদকে আটক করে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। পিবিআই তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর

১

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

২

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

৩

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৪

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৫

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৬

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৭

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৯

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

১০

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১১

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১২

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১৩

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৪

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৫

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৬

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৭

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৮

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৯

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০
শিরোনামঃ
❮​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত