নিজস্ব প্রতিবেদক
৪ মে ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ আটক দুই নারী।

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ আটক দুই নারী।

নেত্রকোনার পূর্বধলায় চোরাচালানের ২০ পিস ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) উপজেলার পৃথক স্থান থেকে কম্বলসহ তাদের আটক করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মনোয়ারা বেগম (৫০) ও দেলোয়ারা আক্তার সাথী (৩০)।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে পূর্বধলার চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ পিস ভারতীয় কম্বলসহ মনোয়ারা বেগমকে আটক করা হয়।

এদিকে, বেলা ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ভারতীয় কম্বলসহ দেলোয়ারা আক্তার সাথীকে আটক করা হয়।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে তারা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে কম্বল এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গোপন সংবাদে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসব ঘটনায় পৃথকভাবে দু’টি মামলা করা হবে। চোরাচালান রোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজ

মমতাকে অব্যাহতি দিয়ে, মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী দখলমুক্ত ও খননের দাবীতে মানববন্ধন।

ঘুষের দফারফা: কড়া মাশুল দিলেন এসআই ও ওসি

মদনে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ৩ দিনের রিমান্ডে

দ্বিতীয় বিয়ের ব্যাখ্যায় মাদানী: ‘আমি আমার আল্লাহকে ভয় করি’

নেত্রকোণা মদনে মাদ্রাসার ছাত্রী ধর্ষন অভিযুক্ত আসামি গৌরীপুর হইতে হতে গ্রেপ্তার

নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,আনন্দ মিছিল 

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

পূর্বধলায় জুতার ভেতরে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা, মামা-ভাগ্নে গ্রেফতার

১০

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ আটক দুই নারী।

১১

অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

১২

ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ( পিএফ জি ) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৩

উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে ৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধার, এফডিএমএন শিশু আটক

১৪

সীতাকুণ্ডে মোবাইল কোর্ট, মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫

নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৬

পূর্বধলায় পুলিশের অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার

১৭

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১০ জন।

১৮

মরিচ্যা চেকপোস্টে এপিবিএন কনস্টেবলের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক

১৯

নাঙ্গলকোটে নির্দেশনা না মেনে চলছে এসএসসি পরীক্ষা, বিপাকে পরীক্ষার্থীরা

২০