
নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নেত্রকোণা, ১০ মে ২০২৬: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে করণীয় নির্ধারণে নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ মে ২০২৬ খ্রি.) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। সভা আয়োজন করেন জেলা প্রশাসন,
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং জনস্বার্থে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন