শিমুল রেজা,চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে পুলিশ কর্তৃক ৫৭৯টি অভিযানে ২৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ৭৫টি মাদক মামলায় ৪ কোটি ৯৯ লাখ ১ হাজার ৪১৭ টাকা জরিমানা করা হয়। জেলায় গ্রাম আদালত কর্তৃক ৮৯টি মামলায় ১ লাখ ৬২ হাজার একশ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসময় সীমান্ত জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমাতে এবং অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। প্রযুক্তির অপব্যবহার রোধে এবং গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়।

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জাল

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটার

দামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগ

পূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলন

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার

প্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগ

জীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার

বনলতা এক্সপ্রেস” মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি 

১০

চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

১১

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

১২

নেত্রকোনা পূর্বধলায় নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু

১৩

​রাজনীতির আকাশ থেকে ঝরে গেল আরও একটি নক্ষত্র, তোফায়েল আহমেদের প্রয়াণ

১৪

পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব

১৫

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষ: মায়ের সাথে চিরতরে চলে গেল দুই মেয়েও, নিহত ৪

১৬

​ভাইরাল অডিওর জের: “চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস” বলা সেই ওসি প্রত্যাহার

১৭

নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান

১৮

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী 

১৯

বারহাট্টায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

২০
শিরোনামঃ
নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জালআলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটারদামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগপূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলননেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহতজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদারপ্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগজীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতারবনলতা এক্সপ্রেস" মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় - ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি