নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয় বাংলা’ স্লোগান ঘিরে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

জয় বাংলা’ স্লোগান ঘিরে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার জেরে ভয়াবহ সংঘর্ষে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। নিহত সৈয়দা বেগম স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে এলাকায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দিলেও মামলা না হওয়ায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিল।

ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে। এ নিয়ে ছাত্রলীগ নেতা ইউনুসের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউনুসকে মারধর করা হলে তাকে রক্ষা করতে এগিয়ে যান এনজিওকর্মী আবদুর রহমান ইমরান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তখন ইমরানকেও বেধড়ক মারধর করে।

পরিবারের দাবি, ছেলেকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গেলে ইমরানের মা সৈয়দা বেগমকেও নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান এবং অ্যাম্বুলেন্স চালক শামসুল আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে মারধরের শিকার ইউনুসকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত হামলার ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিক বিভাজনের কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“রাগ করলা, ঠিক না বেঠিক ?” — যেভাবে ভাইরাল হলো ঈমান আলীর অভিনয়

মোটরসাইকেলের ওপর অতিরিক্ত করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার

জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।

গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশ

ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন 

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষক

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী

১০

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

১১

সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩

১২

জয় বাংলা’ স্লোগান ঘিরে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৩

পূর্বধলায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৪

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন যথাযথ হয়নি’: ডেপুটি স্পিকার

১৫

চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 

১৬

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

১৭

ঐতিহ্যের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু

১৮

দ্বিতীয় কার্যদিবসেও যায়নি আদেশকৃত শিক্ষকগণ, অসুস্থতার অজুহাতে চলছে তদবির

১৯

তাহিরপুরে ১৮৯০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

২০
শিরোনামঃ
“রাগ করলা, ঠিক না বেঠিক ?” — যেভাবে ভাইরাল হলো ঈমান আলীর অভিনয়মোটরসাইকেলের ওপর অতিরিক্ত করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধনচিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতারজেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতআদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষকচুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যাচুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী