জামাল উদ্দীন: (কক্সবাজার) জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ “জয় বাংলা” বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডার কন্টাক্টের মাধ্যমে একটি বোটকে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে বোটটির কাছে গিয়ে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় বোটটি। পরবর্তীতে ইঞ্জিন বিকল হয়ে কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় তিন দিন ধরে ভাসতে থাকে।

এ সময় কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধারকৃত বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম

১

পূর্বধলায় পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪

২

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৩

​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর

৪

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

৫

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

৬

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৭

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৮

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৯

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

১০

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

১৩

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১৪

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৫

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১৬

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৭

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৮

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৯

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

২০
শিরোনামঃ
❮গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম❮পূর্বধলায় পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি❮​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন