নেত্রকোনা প্রতিনিধিঃ
২৫ মে ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলার উন্নয়ন নিয়ে আক্ষেপ, এমপি মানসুরা বললেন ‘এখনও আমরা অবহেলিত’

পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল, এখনও আছে: এমপি মানসুরা আক্তার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার বলেছেন, “পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল, এখনও আছে। ১৭ বছর আগে পূর্বধলা যেমন ছিল, এখনও তেমনই আছে। উন্নয়নের ছোঁয়া লাগেনি। একটু আগেও বাসা থেকে বের হয়ে পঁচা পানি ও ড্রেন পার হয়ে এখানে আসতে হয়েছে।”

সোমবার (২৫ মে) দুপুর ২টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতির হিসাব-নিকাশের বাইরে গিয়ে এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। “আমি এমপি হয়েছি সম্পদশালী হওয়ার জন্য নয়। আমার কাছে যতটুকু দায়িত্ব এসেছে, তা সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে চাই। আপনাদের জন্য কতটুকু করতে পারব জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব।”

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমপি মানসুরা আক্তার বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

এসময় তিনি উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে এ অঞ্চলের মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধ, নারী নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং পৌরসভা বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফকরুল হাসান, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, দিনকালের প্রতিনিধি ইমরান মিয়া, মানবজমিনের উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক নজরুল ইসলাম, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, আজকের খবরের প্রতিনিধি সাইফুল্লাহ মানসুর, আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব প্রমুখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান কবির পাপ্পু, যুবদল নেতা আব্রাহাম লিংকন,মহিলা নেত্রী সুমি আক্তার, ভোরের সময় অনলাইনের শাহীন খন্দকার, সাংবাদিক মুজিবুর রহমান, আমিনুল হক ও তুষার দত্তসহ অন্যান্য সাংবাদিকরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম

১

পূর্বধলায় পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪

২

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৩

​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর

৪

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

৫

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

৬

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৭

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৮

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৯

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

১০

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

১৩

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১৪

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৫

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১৬

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৭

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৮

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৯

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

২০
শিরোনামঃ
❮গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম❮পূর্বধলায় পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি❮​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন