মোঃ আমিনুল ইসলাম মন্ডল (নিজস্ব প্রতিনিধি)
১৬ জুন ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-চানপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার সদস্য চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একে একে মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত ১২ জুন ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পরিবারের কর্তা আব্দুল মান্নান (মান্নান মিয়া) (৪৫), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (১৯) এবং মেয়ে আফসানা আক্তার মিম (১১)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সুলতানা বেগম ১৩ জুন, আব্দুল মান্নান ১৪ জুন সকালে, সিয়াম একই দিন বিকেলে এবং সর্বশেষ আফসানা আক্তার মিম ১৫ জুন রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।

নিহতদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের দলদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান তিন ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে তিনি ঢাকায় গিয়ে কাঁচামালের ব্যবসা শুরু করেন। তার স্ত্রী সুলতানা বেগম একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।

তাদের ছেলে সিয়াম চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আর মেয়ে আফসানা আক্তার মিম স্থানীয় একটি মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, আব্দুল মান্নানের নিজস্ব সম্পদ বলতে গ্রামে প্রায় ৩২ শতাংশ জমি ছিল।

একই পরিবারের চার সদস্যের এমন করুণ মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ নারী

​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিম

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নারী হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ 

​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি

প্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও’র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন “মব সৃষ্টির আশঙ্কা”

১০

জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়

১১

দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ

১২

খাবার দেরিতে দেওয়ায় মাকে খুন

১৩

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

১৪

ঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা

১৫

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

১৬

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৭

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

১৮

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন 

১৯

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২০
শিরোনামঃ
দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাপূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ নারী​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিমচুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিতচুয়াডাঙ্গায় নারী হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তারগ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুপূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ ​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগবগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবিপ্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও'র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন "মব সৃষ্টির আশঙ্কা"