অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিম

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।

 

নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় আব্দুল মুনতাকিমের বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। অথচ গত রোববার তিনি সংসদের বাজেট অধিবেশন চলাকালে মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদান ছিল দাবি করে বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’

 

স্থানীয় সূত্র বলেছে, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম এখনো জীবিত।

সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এই প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক। তাঁর মা-বাবা বেঁচে আছেন। সংসদে দেওয়া বক্তব্যটি স্লিপ অব টাং (মুখ ফসকে বলে ফেলেছেন)। তিনি শিগগির নির্বাচনী এলাকায় ফিরে সাংবাদিকদের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের সঙ্গে। তিনি বলেন, ‘রোববার সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারণ করা হয়েছে। আমি এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি সংশোধনের জন্য সংসদে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করার কাজ চলমান রয়েছে।’

 

সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ১৯৮১ সালের ১০ জানুয়ারি নীলফামারীর সৈয়দপুর শহরের রেলবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে মা-বাবার সঙ্গে বসবাস করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি সৈয়দপুর আল ফারুক একাডেমিতে শিক্ষকতা করতেন। ছোটবেলায় তিনি হাফেজ হয়েছেন। পরে সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়েছেন। (সুত্র-আজকের পত্রিকা)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ নারী

​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিম

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নারী হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ 

​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি

প্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও’র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন “মব সৃষ্টির আশঙ্কা”

জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়

১০

দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ

১১

খাবার দেরিতে দেওয়ায় মাকে খুন

১২

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

১৩

ঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা

১৪

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

১৫

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

১৭

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন 

১৮

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০
শিরোনামঃ
পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ নারী​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিমচুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিতচুয়াডাঙ্গায় নারী হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তারগ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুপূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ ​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগবগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবিপ্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও'র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন "মব সৃষ্টির আশঙ্কা"জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়