নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলে থেকেই দাপট: কলমাকান্দা বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নেত্রকোণার কলমাকান্দার বড়খাপন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বার শাহীনূর আলম শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা জানান – ২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরপরই শাহীনূর আলম শাহীন দলীয় পদের ক্ষমতার অপব্যবহার করে আসছেন। টিসিবি ডিলার, রেশন কার্ডের ডিলার, সারের ডিলার, ন্যায্য মূল্যে ৩০কেজি চাউলের (ওএমএস) ডিলার শাহীনূর আলম শাহীনের নিয়ন্ত্রণে এমন অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান – সম্প্রতি সরকারি ন্যায্য মূল্যের চাউল ডিলারের নিদিষ্ট ঘর থেকে কার্ডধারীদেরকে দেওয়ার কথা থাকলেও শাহীনূর আলম বড়খাপন ফেরিঘাটে (গুদারাঘাটে) চাউল বিতরণ করলে এলাকার সচেতন মহল তা হস্তক্ষেপ করেন। এনিয়ে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয়রা আরও জানান-বিএনপি নেতা শাহীনূর আলম শাহীনের বিরুদ্ধে এইরকম একাধিক অভিযোগ রয়েছে। বড়খাপন গ্রামের স্থানীয় বাসিন্দা রোকন খন্দকার বলেন-ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপির) কাছে জোর দাবী জানাই আমাদের বড়খাপন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীনূর আলম শাহীনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সুবিবেচনা করবেন। যদি শাহীনূর আলম শাহীন দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহণ করবেন আশাবাদী।

এছাড়াও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে দাবী মেম্বার শাহীনূর আলম শাহীন কর্তৃক বড়খাপন ইউনিয়ন পরিষদের যে সমস্ত কার্যক্রম করা হয়েছে, তা সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত করার। তিনি আরও জানান-মেম্বার শাহীনূর আলম শাহীনের সহোদর ভাই মোঃ লিটন মিয়া সরকারি ন্যায্য মূল্যের চাউল ডিলার। তবে এব্যাপারে জানতে চাইলে ডিলার মোঃ লিটন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহীনূর আলম শাহীন জানান – স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার পদটি নেওয়ার জন্য একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এসএম মিকাঈল ইসলাম জানান-এবিষয়ে দ্রুত খতিয়ে দেখবো।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

১

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

২

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৩

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৪

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৫

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৬

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৮

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

৯

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১০

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১১

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১২

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৩

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৪

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৫

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৬

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৭

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

২০
শিরোনামঃ
❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ