নেত্রকোনা প্রতিনিধিঃ
৪ নভেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

পূর্বধলায় ​শিক্ষককে পদত্যাগে বাধ্য করার মিথ্যা অপপ্রচার। বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নেত্রকোনার পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. সেলিম উদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সেলিম উদ্দিন জানান, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে কালডোয়ার কুমারখালী বাজারস্থ মসজিদে মাগরিবের নামাজ পড়ে তিনি আল-আহ্মান অটো রাইস মিলের অফিসে যান। সেখানে পূর্বধলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সবাইকে চা খাওয়ার আমন্ত্রণ জানালে তারা জানান যে ইতোমধ্যে চা খাওয়া হয়েছে। সে সময় হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম তাকে জানান যে তাকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে নিয়োগ করা হয়েছে, অথচ তিনি উক্ত বিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র সহকারী শিক্ষক এবং আগামী ২ নভেম্বর শিক্ষা বোর্ডে পদত্যাগপত্র জমা দেবেন। তখন এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান মো. আমিনুল ইসলাম।

​লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলামের দেওয়া একটি ভিডিও বক্তব্যে প্রচার করা হয় যে— সেলিম উদ্দিনসহ উপস্থিত শিক্ষকগণ তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে জানা যায়, আমিনুল ইসলাম ও অন্যান্য শিক্ষকদের জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে।

​বোর্ড থেকে সংগৃহীত পদত্যাগপত্রে দেখা যায়, মো. আমিনুল ইসলাম গত ২ নভেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষর করে ৩ নভেম্বর বোর্ডে জমা দিয়েছেন। এতে প্রমাণিত হয় যে, তিনি মিথ্যা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে শিক্ষকগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন, যা মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকদের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

​সংবাদ সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির যুগ্ম আহবায়ক সাইদ আল-মামুন শহীদ ফকির, যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন নওয়াব যুগ্ম আহবায়ক হাসনাত ব্যাপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাং, উপজেলা মৎস দলের সভাপতি আবুল কাশেম সহ বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

১

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

২

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৩

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

৬

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

৭

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৮

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

৯

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১০

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১১

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১২

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৩

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৪

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

১৭

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৯

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

২০
শিরোনামঃ
❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ❮বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু❮ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন ❮তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান