নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারী ২০২২, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুনেই পদ্মা সেতুতে চলবে যান: কাদের

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু চলতি বছরের জুন মাসের মধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সূত্র: বাসস

মন্ত্রী জানান,  সেতুর শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ কাজ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে কাজ চালানো হচ্ছে।

ওবায়দুল কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক ৫০ ভাগ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চার লেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। টেস্ট পাইলিং কাজও শেষ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোয়াইক্যং কুতুবদিয়াপাড়া মুরগীর খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ শামীম আটক

কোস্ট গার্ড অভিযানে মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক।

মরিচ্যা বিজিব’র চেকপোষ্টে ভুয়া নৌবাহিনী সদস্য সেজে পরিচয় ৪০ হাজার ইয়াবাসহ এক জন পাচারকারী আ’টক।

টেকনাফে টমটম চালক নিবন্ধন ৭৫০ জনকে কিউ আর কোড যুক্ত আইডি কার্ড ও পোষাক বিতরন। 

নির্বাচনে নতুন হাওয়া বিএনপি’র নেতা আশরাফ হোসনে আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি 

মদনে বৃদ্ধা মহিলাকে মারধর জিনিসপত্র ভাংচুর থানায় অভিযোগ।

পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিল শত শত মানুষ

১০

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

১১

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ধামাচাপার অভিযোগে তোলপাড়

১২

বারহাট্টায় সরকারি কাঁচা রাস্তায় মালামাল পরিবহনে বাঁধা, সংঘর্ষে শিশু ও বৃদ্ধসহ আহত ৪

১৩

মদনে ফসল রক্ষা বেড়িবাঁধে, আওয়ামী যুবলীগ নেতা মাছ শিকারের অভিযোগ। ‎

১৪

মদনে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ।

১৫

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

১৬

রাজবাড়ি-২ আসন নিয়ে বড় চ্যালেঞ্জে বিএনপি

১৭

মেহেরপুরে বিএনপির মনোনয়ন পেলেন মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেরপুর-২ আমজাদ হোসেন 

১৮

বালিয়াডাঙ্গীতে ১২ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক 

১৯

রাজবাড়ী সড়কে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় কিশোর রিয়াদ নিহত

২০