নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণার পূর্বধলায় টোকাইয়ের ছদ্মবেশে দুর্ধর্ষ চুরি,১২ লাখ টাকার মালামাল লুট

পূর্বধলা উপজেলায় দিনের দুপুরে টোকাই ছদ্মবেশে বসতঘরে প্রবেশ করে পরিকল্পিতভাবে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী বিপুল কুমার বনিক (৩১) উপজেলার গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ যান। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়িতে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ১টা ১৩ মিনিটের দিকে টোকাই বেশে এক পুরুষ ও দুই নারী খালি বস্তা নিয়ে ঘরে প্রবেশ করে। প্রায় ২০ মিনিট পর তারা তিন বস্তা মালামাল নিয়ে বের হয়ে যায়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে একই তিনজন পুনরায় ঘরে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করে এবং সন্ধ্যার কিছু আগে বেরিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, ঘরের ওয়্যারড্রব, স্টিলের আলমারি ও খাটের ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে। ভুক্তভোগীর দাবি, তার ঘর থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার, কাঁসা-পিতলের বাসনপত্র, কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

জানা গেছে, চোরেরা রান্নাঘরের পশ্চিম পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। চোরচক্রটি পরিকল্পিতভাবে দিনের বেলা, বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার ঘরে ঢুকে মালামাল সরিয়ে নেয়, যা তাদের সংঘবদ্ধ ও পেশাদার চক্র হওয়ার ইঙ্গিত দেয়।

১৮ এপ্রিল দুপুরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী বিপুল কুমার বনিক বলেন, “আমরা বাড়িতে না থাকার সুযোগে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে। আমার যা ছিল, প্রায় সবকিছুই নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনজন টোকাই বেশে বস্তা নিয়ে প্রবেশ করে।” তিনি আরও দাবি করেন, এটি একটি সংঘবদ্ধ চোরচক্র এবং স্থানীয় একটি চক্রের সহযোগিতায় তাদের এনে এ চুরি সংঘটিত করা হয়েছে।

তিনি জানান, গত এক সপ্তাহে গার্লস স্কুল রোড এলাকায় মোটর, মসজিদের মাইক ও ব্যাটারি চুরির ঘটনাও ঘটেছে। এ চক্রকে ধরতে পারলে মূল হোতারা বেরিয়ে আসবে বলেও তিনি মনে করেন।
তিনি আরও দাবি জানান, সিসিটিভি ফুটেজে চোরদের চেহারা স্পষ্ট থাকায় দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একই ধরনের চক্র দিনের বেলায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১০

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১১

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১২

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৩

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৪

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৫

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৬

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৭

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৮

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৯

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

২০
শিরোনামঃ
জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান