নিজস্ব প্রতিবেদক
২ মে ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরিচ্যা চেকপোস্টে এপিবিএন কনস্টেবলের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক

মরিচ্যা চেকপোস্টে এপিবিএন কনস্টেবলের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালে এপিবিএনের এক কনস্টেবলের ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

জানা যায়, গতকাল ১ মে সন্ধ্যা ৭টার দিকে ৮ এপিবিএনে কর্মরত কনস্টেবল সজিব বেপারী (বাড়ি: ঢাকার ধামরাই) ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে একটি সিএনজিতে যাত্রা করছিলেন। এ সময় মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী চালিয়ে তার বহনকৃত ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ আটক করা হয়।

এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, ইয়াবাসহ একাধিকবার এপিবিএন সদস্যদের আটকের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে কিছু অসাধু সদস্যের সঙ্গে মাদক কারবারিদের যোগসাজশের বিষয়টি সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজ

মমতাকে অব্যাহতি দিয়ে, মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী দখলমুক্ত ও খননের দাবীতে মানববন্ধন।

ঘুষের দফারফা: কড়া মাশুল দিলেন এসআই ও ওসি

মদনে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ৩ দিনের রিমান্ডে

দ্বিতীয় বিয়ের ব্যাখ্যায় মাদানী: ‘আমি আমার আল্লাহকে ভয় করি’

নেত্রকোণা মদনে মাদ্রাসার ছাত্রী ধর্ষন অভিযুক্ত আসামি গৌরীপুর হইতে হতে গ্রেপ্তার

নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,আনন্দ মিছিল 

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

পূর্বধলায় জুতার ভেতরে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা, মামা-ভাগ্নে গ্রেফতার

১০

নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ আটক দুই নারী।

১১

অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

১২

ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ( পিএফ জি ) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৩

উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে ৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধার, এফডিএমএন শিশু আটক

১৪

সীতাকুণ্ডে মোবাইল কোর্ট, মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫

নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৬

পূর্বধলায় পুলিশের অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার

১৭

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১০ জন।

১৮

মরিচ্যা চেকপোস্টে এপিবিএন কনস্টেবলের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক

১৯

নাঙ্গলকোটে নির্দেশনা না মেনে চলছে এসএসসি পরীক্ষা, বিপাকে পরীক্ষার্থীরা

২০