নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি

ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যমান সমবায় সমিতির পুনর্গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দের বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজে নির্বাহী পরিষদ সদস্য গাযী আনোয়ার।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজের নির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম, ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, ডিইউজে সদস্য রাসেল পাটোয়ারী, ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এবং এসএম তাজুল ইসলাম।

বক্তারা বলেন, ডিইউজের নির্বাহী কমিটির মধ্যস্থতায় বর্তমানে কার্যরত সমবায় সমিতির সঙ্গে সমন্বয় করে পাশের জমি বরাদ্দ নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিকল্প হিসেবে নতুন সমবায় সমিতি নিবন্ধনের মাধ্যমে আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, বিদ্যমান সমিতি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে ডিইউজের আরও সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনা সম্ভব হবে।

সভায় বক্তারা ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (রেজি. নং-৩৫৫) কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তাদের দাবি, সমিতির প্রায় ৫০ জন সদস্য অতীতে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া জমি বিক্রি করে দিয়েছেন। এ কারণে সংশ্লিষ্ট সদস্যদের অব্যাহতি দিয়ে সমিতির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন বর্তমান ডিইউজে নির্বাহী পরিষদের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত বক্তারা সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় মনিটরিং সেল এবং বাস্তবায়ন বিষয়ক দুটি কমিটি গঠিত হয়। মনিটরিং সেলের জন্য মনোনীতি সদস্যরা হলেন: সাংবাদিক কল্যান ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, দৈনিক পাঞ্জেরী সম্পাদক তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজে প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যান সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, ইসি সদস্য এম মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ মজুমদার, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক ডিএম অমর, জিটিভি সিনিয়র রিপোর্টার সাইরাস মাহমুদ, বিটিভি সিনিয়র রিপোর্টার মেছবাহ শিমুল, ডিইউজে সদস্য ইলিয়াছ মাহমুদ, মো হুমায়ুন কবির, মো ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এবং নুরুল হোসেন কাইয়ুম। 

বাস্তবায়ন বিষয়ক কমিটির মনোনীত সদস্যরা হলেন: ডিইউজে ইসি সদস্য গাযী আনোয়ার (সমন্বয়ক), দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম (সহ-সমন্বয়ক), দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপদেষ্টা সম্পাদক হাসান মোল্লা (অভ্যন্তরীণ নিরীক্ষক)। কিমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিইউজে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, ডিইউজে ইসি সদস্য ফখরুল ইসলাম, বিএফইউজে ইসি সদস্য আবু হানিফ, ডিইউজে সাবেক ইসি সদস্য আল আমিন, ডিইউজে সদস্য রফিক রাফি, জিয়াউর রহমান, এসএম রিয়েল, এসএম তাজুল ইসলাম এবং নোমান মোশারেফ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন-ফজলুর রহমান (দিনের আলো) নুরুল আফসার (দৈনিক মুক্ত তথ্য) মোশারিফন খান লাকি (আইএনবি) সাইফুল ইসলাম (ডিপিসি), তালুকদার মো. বিল্লাল হোসেন (৭১স্বাধীনতা.কম), কেফায়েত উল্লাহ চৌধুরি শাকিল (বাংলা ভিশন), ইসরাফিল ফরাজী (জনকন্ঠ), শাহারুল ইসলাম (বাংলার কন্ঠ), মুজাহিদুল ইসলাম (কাল বেলা), নাজমুল ইসলাম ফারুক (রাইজিং বিডি), এম এ আলমগীর (আজকের প্রভাত), রাসেল আহমেদ (জাতির সংবাদ), আলী আশরাফ( আমাদের কন্ঠ), তাপস বিশ্বাস (আমার বার্তা), শহীদুল ইসলাম (সকালের সময়), আসলাম হোসেন (ঢাকার ডাক), মোস্তফা কামাল (আমার বার্তা), সায়ীদ আব্দুল মালিক(নয়া দিগন্ত), সৈয়দ রায়হান (বিটিভি), শামসুল আলম (দেশ সংবাদ), সোহেল রানা (চ্যানেল এস) এবং আবু সাইদ (গনজাগরণ)।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার