নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলের মানুষের দীর্ঘ শত বছরেরও বেশি সময়ের দাবি- রেললাইন সম্প্রসারণ। সেই স্বপ্নের বাস্তবায়নে পদক্ষেপ হিসেবে বুধবার (১৩ মে) দুপুরে জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এর নেতৃত্বে পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময় বৃষ্টির মধ্যেও স্থানীয় শত শত মানুষ তাদের প্রিয় নেতাদের এবং রেল কর্মকর্তাদের একনজর দেখতে ভিড় জমান।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি রেল প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকসহ রেলওয়ের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‍“জারিয়া স্টেশনটি ১০৮ বছরের পুরোনো। গত এক শতাব্দীতেও এ অঞ্চলে রেলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দুর্গাপুরবাসীর প্রাণের দাবি ছিল রেললাইনটি দুর্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের রেল নেটওয়ার্ক বিস্তৃত করার যে পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে আজ আমরা এখানে এসেছি।”

তিনি আরও যোগ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) দ্রুত সম্পন্ন করে পর্যায়ক্রমে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং আমরা জনগণের দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নেত্রকোনা-১ আসনের জন্য ইতোমধ্যে পাঁচটি বড় ব্রিজের অনুমোদন দেওয়া হয়েছে। এখন রেললাইনের উন্নয়নের জন্য আমরা সরজমিনে সমীক্ষা করছি।”

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন বন্ধ থাকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “ইঞ্জিন (লোকোমোটিভ) স্বল্পতার কারণে সাময়িকভাবে কিছু ট্রেন বন্ধ থাকলেও আগামী দুই-তিন মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় অথবা নতুন লোকোমোটিভ পাওয়ার সাপেক্ষে ট্রেনগুলো পুনরায় চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে দুর্গাপুরের সাদা মাটি, বালু ও কয়লা পরিবহনে খরচ কমে আসবে এবং পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। এলাকাবাসী দীর্ঘ প্রতীক্ষার পর সরেজমিন পরিদর্শনে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

রেল সচিব ও ডিজি এসময় প্রকল্পের কারিগরি দিক, ভূমি অধিগ্রহণ এবং স্টেশন নির্মাণের সম্ভাব্য স্থানগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি দ্রুত পরবর্তী প্রক্রিয়া শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে মাদকসেবীকে আটকের পর টাকা আদায়ের অভিযোগ, এস.আই ক্লোজড

আনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

একনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়

পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিক

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাও

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

১০

নাসিরনগর ধরমন্ডলে ৩ কিঃমিঃ সড়ক উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত 

১১

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। 

১২

এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

১৩

দুর্গাপুর ঈদের পূর্বেই খুশির সংবাদ দিলেন: ডেপুটি স্পিকার কায়সার কামাল

১৪

​মা-ছেলের এক অনন্য লড়াই: একসঙ্গে বসলেন এসএসসি পরীক্ষার বেঞ্চে

১৫

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা

১৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে, আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রথমিক দল ঘোষণা

১৭

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া 

১৮

ত্রিরত্নে ডুবছে’ বিসিক

১৯

নেত্রকোণায় শিশু ধর্ষণ: শিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

২০
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে মাদকসেবীকে আটকের পর টাকা আদায়ের অভিযোগ, এস.আই ক্লোজডআনন্দমোহন কলেজস্থ নেত্রকোনা সদর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি: আহবায়ক, ফকির রানা আলম ও সদস্য সচিব রানা আহমেদদীর্ঘ প্রতীক্ষার অবসান: জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রীএকনেকে ৯ প্রকল্প পাস: ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকাসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর চিরবিদায়পূর্বধলা থানা পুলিশের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন: নেইমার-এস্তেভাওচুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহতটেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধারসীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন