এম মিজানুর রহমান,চট্টগ্রাম:
১৬ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে: অর্থমন্ত্রী

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে: অর্থমন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব ও অযোগ্য ব্যক্তিদের অনুপ্রবেশের কারণে শিক্ষা ব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যোগ্যতার ভিত্তিতে ভর্তি ও নিয়োগ নিশ্চিত না হলে কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত মান ধরে রাখতে পারে না।

শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় ভর্তি বা সুযোগ প্রদানের সংস্কৃতি বন্ধ করতে হবে। এতে একদিকে যেমন শিক্ষার গুণগত মান নষ্ট হয়, অন্যদিকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রক্রিয়াও ব্যাহত হয়। বিশেষ করে মেডিক্যাল শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, পর্যাপ্ত ফ্যাকাল্টি এবং আধুনিক অবকাঠামো নিশ্চিত না করে আসনসংখ্যা বৃদ্ধি করা উচিত নয় বলেও মত দেন তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শুধু বাজেট বৃদ্ধি করলেই হবে না, বরং বরাদ্দের কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। অতীতে স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও অপচয়ের কারণে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। একইসঙ্গে দেশের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ব্যবস্থায় রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলে নির্ধারিত ব্যয় সরকার পরিশোধ করবে।

অর্থমন্ত্রী আরোও বলেন, দেশের প্রতিটি নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া মৌলিক অধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ‘ইউনিভার্সাল হেলথ কেয়ার’, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করছে।

মেডিক্যাল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তাই শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি, গবেষণা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশে দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্টের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দক্ষ জনবলের অভাবে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। এজন্য মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি খাতে সরকারের অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন, সরকার বর্তমানে একটি নেতিবাচক অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে এবং অর্থনীতিকে পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত কাজ শেষ করার পাশাপাশি নির্মাণমান নিশ্চিত করাও জরুরি। ভবনের নকশায় পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রস্তাবিত ৭২টি পার্কিং ব্যবস্থা ভবিষ্যৎ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কমপক্ষে ২০০ থেকে ২৫০টি গাড়ি পার্কিং সুবিধা রাখার পরামর্শ দিয়ে প্রয়োজনে অতিরিক্ত বেজমেন্ট নির্মাণেরও আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

২

​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর

৩

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

৪

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

৫

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৬

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৭

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৮

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৯

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

১২

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১৩

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৪

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১৫

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৬

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৭

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৮

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৯

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮পূর্বধলায় পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি❮​শীতার্তদের জন্য ময়মনসিংহ ডিসির কাছে ‘আশা’র ৪০০ শীতবস্ত্র হস্তান্তর❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ