মোঃ মাইদুল ইসলাম (কুড়িগ্রাম) প্রতিনিধি
২২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “নতুন কুঁড়ি”, নেতৃত্বে ভূরুঙ্গামারীর সিহাব

অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “নতুন কুঁড়ি”, নেতৃত্বে ভূরুঙ্গামারীর সিহাব

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলাহাট এলাকার ক্ষুদে ক্রিকেটার সিহাব অল্প বয়সেই সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে সবার নজর কাড়ছে। ২০২৬ অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে কেরানীগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে Bangladesh Classic Cricket Academy Savar এর “নতুন কুঁড়ি” দল। সেই দলের অধিনায়ক হিসেবে অলরাউন্ডার পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা রাখে আল রিজওয়ান শিহাব।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও নেতৃত্বের মাধ্যমে সিহাব দলের খেলোয়াড়দের ঐক্যবদ্ধ রেখে সফলতা এনে দেয়। ক্রিকেটপ্রেমীরা বলছেন, মাঠে তার নেতৃত্ব ও খেলার ধরন ভবিষ্যতে বড় ক্রিকেটার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

দলের এই সাফল্যের পেছনে কোচ Abdullah Al Mamun এর অবদানও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন খেলোয়াড় ও অভিভাবকরা। তারা বলেন, একজন কোচের সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও খেলোয়াড়দের প্রতি আন্তরিকতাই দলকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নিয়েছে।

সিহাবের বাবা মোঃ মমিনুর রহমান বলেন, “আমার পেশা দর্জির কাজ। সিহাবের মা গৃহিণী। আমার এক ছেলে ও এক মেয়ে, সিহাব ছোট। একসময় পাগলাহাট বাজারে আমার দর্জির দোকান ছিল। বর্তমানে ঢাকায় থাকি এবং সেখানেই কাজ করি। ছোটবেলা থেকেই সিহাবের ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ।”

তিনি আরও বলেন, “ছেলের স্বপ্ন পূরণে যতটুকু পারি সহযোগিতা করছি। এছাড়া তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন এবং বলেন আল্লাহ চাইলে একদিন সে বড় ক্রিকেটার হবে। বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলে বিজয়ী করবে এটাই আমাদের আশা।”

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকার সন্তান হয়েও অল্প বয়সে সিহাবের এই অর্জন ভূরুঙ্গামারীর জন্য গর্বের। তারা মনে করছেন, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ভালো করতে পারবে সে।

পরিবারের পক্ষ থেকে সিহাব, তার কোচ এবং পুরো দলের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

২

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৩

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

৪

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

৫

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৬

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

৭

আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল 

৮

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

৯

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

১০

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

১১

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

১২

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

১৩

পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

১৫

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

১৬

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

১৭

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৮

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

১৯

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

২০
শিরোনামঃ
❮পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার❮নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি❮সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি❮পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া❮নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ❮কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ❮আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ❮পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল❮​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান