সংবাদপত্রে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,
"ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মহামিলন। কর্মব্যস্ততা কিংবা নানাবিধ কারণে আমরা হয়তো অনেকে শারীরিকভাবে একে অপরের থেকে দূরে অবস্থান করছি। কিন্তু হৃদয়ের টান আর ভালোবাসার বন্ধন কখনো দূরত্বের ফ্রেমে বাঁধা যায় না। দেহের দূরত্ব কখনো মনের দূরত্ব বাড়াতে পারে না।"
আমানুর রশিদ জুয়েল তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমাদের চারপাশে যারা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ রয়েছেন, তাদের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত সার্থকতা। আসুন, আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়াই এবং আনন্দের ভাগাভাগি করে নিই।"
তিনি দেশ ও প্রবাসে এবং বিশেষ করে শৈশব কৈশোর যৌবনে বেড়ে ওঠা প্রানের পর্বধলায় অবস্থানরত সকল ভাই-বোন,বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণকে ঈদের অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু তনয়া,শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন,এবং সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে বলেন, "পবিত্র ঈদের আলোয় দূর হয়ে যাক সব জরাজীর্ণতা, ঘুচে যাক মনের সকল সংকীর্ণতা। সবাইকে ঈদ মোবারক।