পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
৭ জুন ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পূর্বধলায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী “ইনক্লুসিভ ইন্টারঅ্যাক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশন” অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৬ ও ৭ জুন পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস্-আরবান। কর্মসূচিটি পরিচালিত হয় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায়।

 

দুই দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন ৩০ জন করে মোট ৬০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত ও অংশগ্রহণমূলক এ সেশনে তারা জেন্ডার সমতা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল নাগরিকত্ব এবং সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

 

অনুষ্ঠানের প্রথম দিনের সেশন পরিচালনা করেন আরবানের প্রোগ্রাম অফিসার আজাদ ইমরান শরীফ এবং ইয়ুথ ভলান্টিয়ার সামিয়া জাহান তিশা। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন আরবানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আবুল আরশাদ, ইয়ুথ ভলান্টিয়ার সামিয়া জাহান তিশা ও হৃদয় হোসাইন।

 

দুই দিনের আলোচনায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি, লবিং ও অ্যাডভোকেসিসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে বিস্তৃত মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অনলাইন নিরাপত্তা জোরদার, তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনা, উপস্থাপনা এবং মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তাদের সুপারিশের মধ্যে ছিল- নারী ও পুরুষের সমান মতামতের অধিকার নিশ্চিত করা, সকল ক্ষেত্রে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার বুলিং প্রতিরোধে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় সমস্যা সমাধানে লবিং কার্যক্রম জোরদার করা, অ্যাডভোকেসির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ।

 

এছাড়া নারী-পুরুষের সমান অংশগ্রহণ, পারস্পরিক সম্মান এবং বৈচিত্র্যকে মূল্যায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও যুবসমাজকে সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার