নয়ন শেখ,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে পূর্বধলার নবাগত ইউএনও-র মাঠপর্যায়ে তৎপরতা

ডেঙ্গু প্রতিরোধে পূর্বধলার নবাগত ইউএনও-র মাঠপর্যায়ে তৎপরতা

বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাঠে নেমেছে পূর্বধলা উপজেলা প্রশাসন। এডিস মশার বিস্তার রোধে শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্বধলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই জনস্বাস্থ্য সুরক্ষায় সরাসরি মাঠে নেমে তিনি কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অভিযান চলাকালে উপজেলা চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করা হয়, অপসারণ করা হয় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, তাজবীর মোস্তাফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ জয়ন আলি সহ পিআইও অফিস,ইসলামিক ফাউন্ডেশান, আনসার ভিডিপি, ও ওয়ার্ড ভিশন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অভিযান শেষে ইউএনও শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি পরিবার ও নাগরিককে সচেতন হতে হবে। ঘরের আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা পরিত্যক্ত পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

বর্ষার শুরুতেই প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার