নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। কয়েকদিনের মধ্যে নতুন সরকার গঠন করবে দলটি। সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন— তা নির্ধারণ হবে আজ শুক্রবার।

ইতোমধ্যে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত এক দশকে অবশ্য বহুবার এ রাজ্যে এসেছেন তিনি। কখনও বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে, কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে।

কিন্তুু বৃহস্পতিবার রাতে এক অন্য ভূমিকায় কলকাতায় অবতীর্ণ হয়েছেন অমিত। গৈরিক বাংলায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, বাংলার জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলে তা চূড়ান্ত করতেই তার এবারের আগমন।

যদিও বঙ্গ–বিজেপির একাংশের বিশ্বাস, মন্ত্রিসভার তালিকা পকেটে নিয়েই বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নেমেছেন শাহ। জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক নিছকই আনুষ্ঠানিকতা। তবে বিজেপির এক কেন্দ্রীয় নেতার ব্যাখ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় বিজেপির সরকার তৈরি করা অমিত শাহের স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। কে মুখ্যমন্ত্রী হবে‍ন, কে উপমুখ্যমন্ত্রী হবেন, সেটা নির্ধারণ হবে আজ।

বঙ্গের গেরুয়া ব্রিগেডে এখন চাপা উদ্বেগ। মুখে স্বীকার না করলেও বহু বিধায়কেরই চাপে আছেন। ৪ মে ভোটের ফল প্রকাশের দিন যথেষ্ট উদ্বেগ ছিল তাদের। শুক্রবার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশনে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার আগে তাদের উদ্বেগ আরও বেশি। কারণ, সেখানেই ঠিক হবে কোন কোন বিধায়ক আসন্ন রাজ্য সরকারে মন্ত্রিত্ব পাচ্ছেন।

বিজেপির এক জয়ী প্রার্থী বুকে হাত দিয়ে বললেন, নিজের হার্টবিটের শব্দ নিজেই শুনতে পারছি। এত টেনশন হচ্ছে। কেউ বলছেন, তালিকায় আমার নাম আছে, কেউ আবার বলছেন, কোনও গ্যারান্টি নেই।

এক জয়ী প্রার্থী বলেন, ভোটে জেতার প্রত্যাশা ছিল না। কারণ, বাংলায় আমরা হারতে হারতেই রাজ‍নীতি করেছি। পরাজয়ের অভ্যাস আমাদের আছে। কিন্তু প্রবল হাওয়ায় জিতে যখন গিয়েছি, তখন মন্ত্রী হওয়ার আকাঙ্খাটাও এ যাত্রায় পূরণ করতে চাই।

শুক্রবার দুপুরে বিজেপির জয়ী ২০৭ প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানে হাজির থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রীতি মেনে জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পরে স্থির হবে কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা। তিনি–ই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

তবে বিজেপির একটি সূত্রের দাবি, বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কাকে মুখ্যমন্ত্রী এবং কাদের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মন্ত্রী করা হবে, তার খসড়া তৈরি হয়েই আছে। এক বিজে‍পি নেতার কথায়, বাংলার মতো রাজ্যে বিজেপি মন্ত্রিসভা গঠন করতে চলেছে, সেখানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)–এর কোনো মতামত থাকবে না, এটা অসম্ভব। আরএসএস বিজেপির উপর কিছু চাপিয়ে দেয় না। পরামর্শ দেয়। সাধারণত সেটা উপেক্ষা করেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখার বিষয় হলো বাংলার ক্ষেত্রে সঙ্ঘ কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চাইছে।

আজ শুক্রবার মন্ত্রিসভা চূড়ান্ত হয়ে গেলে শনিবারই ব্রিগেডে শপথ নেবেন সভার সদস্যরা। সেই মেগা রাজনৈতিক ইভেন্টে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দেশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানেই শপথ নেবেন সদ্য বিজেপির দখলে আসা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী।

সব কিছু ঠিক থাকলে শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সে‍ন্টারে যাওয়ার আগে নিউ টাউনের হোটেলে শাহ রুদ্ধদ্বার বৈঠক করবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

(সূত্র দৈনিক যুগান্তর)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন “আসাদুজ্জামান সরকার”

১

পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

২

পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ

৩

মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

৪

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু

৫

অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন

৬

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭

পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৮

ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

৯

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১০

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১১

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

১২

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১৩

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

১৪

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৫

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

১৬

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

১৭

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

২০
শিরোনামঃ
❮একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৬নং ওয়ার্ড গড়ার ব্রত নিয়ে মাঠে আছেন "আসাদুজ্জামান সরকার"❮পূর্বধলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার❮পূর্বধলা ​আওয়ামীলীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ❮মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ❮তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু❮অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন,পূর্বধলায় বিএনপি নেতা সেলিম উদ্দিন এর সংবাদ সম্মেলন❮জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ❮পূর্বধলায় ৩ গ্রুফে বিভক্ত হয়ে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন❮ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ