নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০০ টাকার পারিশ্রমিক থেকে শপথ গ্রহণ: এক রূপকথার বাস্তব রূপ “বিজয়”

ঘদীর্ঘ কয়েকদিনের টানটান রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। আজ রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। তার সঙ্গে আরও কয়েকজন মন্ত্রীও শপথ নেন।

শুরুতে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ মুহূর্তে জোট সমর্থন নিশ্চিত করে সেই বাধা কাটিয়ে ওঠেন বিজয়।

২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ জন বিধায়কের সমর্থন। নির্বাচনে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম পায় ১০৮টি আসন। পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই এম, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০-এ।

সরকার গঠনের আগে টানা কয়েকদিন ধরে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে একাধিক বৈঠক করেন বিজয়।

সমর্থনপত্র যাচাই শেষে গভর্নর তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে শপথের অনুমতি দেন। এমনকি আমন্ত্রণপত্র হাতে পেতে তাকে রাজভবনে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলেও জানা গেছে।

এই সরকার গঠনের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দল সরকার গঠন করল।

বিশ্লেষকদের মতে, এটি রাজ্যের রাজনীতিতে নতুন যুগের সূচনা।

বিজয়ের রাজনৈতিক উত্থানও ছিল ব্যতিক্রমধর্মী। চলচ্চিত্র জগতের সুপারস্টার হিসেবে দীর্ঘদিন জনপ্রিয় থাকার পর ধীরে ধীরে ফ্যান ক্লাব ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলেন তিনি। সেই সংগঠনই পরে রাজনৈতিক শক্তিতে রূপ নেয়।

তার ব্যক্তিগত জীবনও নাটকীয়।

শিশুশিল্পী হিসেবে মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক পাওয়া বিজয় পরবর্তীতে ভারতীয় সিনেমার অন্যতম শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকায় পরিণত হন। ক্যারিয়ারের শীর্ষ সময়ে সিনেমা ছেড়ে রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার সিদ্ধান্তই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে।

এদিকে তার মন্ত্রিসভায় কেএ সেনগোত্তাইয়ান, আধব অর্জুন, নির্মল কুমার, আনন্দ, রাজ মোহন, টিকে প্রভুসহ বিভিন্ন পেশা ও পটভূমির নেতারা জায়গা পেয়েছেন। সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে রয়েছেন কীর্তন।

সব মিলিয়ে জনপ্রিয়তা, সংগঠন এবং কৌশল—এই তিনের সমন্বয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেছেন থালাপতি বিজয়। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই সমর্থন ধরে রেখে কার্যকর সরকার পরিচালনা করা।

(তথ্যসুত্র বাংলাদেশ প্রতিদিন)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

১

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

২

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

৩

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

৪

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

৫

পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

৭

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

৮

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

৯

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১০

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

১১

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

১২

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

১৩

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

১৪

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

১৫

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

১৬

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

১৭

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

১৮

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১৯

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

২০
শিরোনামঃ
❮পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল❮​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান❮প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার❮পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে❮পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।❮পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন❮​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী❮পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা❮​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ❮নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু