মাহবুব চৌধুরী,সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিরত্নে ডুবছে’ বিসিক

ত্রিরত্নে ডুবছে’ বিসিক

নিম্নমানের কাজ, প্রকল্প শেষ না হতেই শতভাগ বিল প্রদান, তদন্তের নামে চোর-পুলিশ খেলা, এমনকি ঠিকাদারের কাছ থেকে জরিমানার অর্থ আদায় না হওয়ায় প্রশ্নের মুখে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণ প্রকল্প। আর এসব ঘটনার নেপথ্যে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তা প্রকৌশল বিভাগের পরিচালক আব্দুল মতিন, সাবেক প্রকল্প পরিচালক জাফর বায়েজিদ ও বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলামের নাম বারবার উঠে আসছে।

খোদ প্রতিষ্ঠানটির একটি সূত্র বলছে, সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার পেছনে এই তিন শীর্ষ কর্মকর্তার যোগসাজশ রয়েছে। অভিযোগ উঠেছে, এই ‘ত্রিরত্নের কারণেই’ বারবার খবরের শিরোনাম হচ্ছে বিসিক। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠলেও তাদের ছত্রছায়ায় চলছে ধামাচাপা দেয়ার চেষ্টা।

সূত্র জানায়, দুদক ও বিসিকের তদন্ত এখনো আলোর মুখ দেখেনি। অভিযোগ উঠেছে, ‘ত্রিরত্নের নীরব ভূমিকায়’ অনিয়মেে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে প্রায় ৭১৯ কোটি টাকার এই বিসিক শিল্প পার্ক এখন পরিণত হয়েছে অনিয়ম আর দায়হীনতার প্রকল্প ।

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক প্রকল্পে রাস্তা, ড্রেন ও অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, ব্যবহারের আগেই উঠে যাচ্ছে শত কোটি টাকার রাস্তার কার্পেটিং। কোথাও পাথরের বদলে নিম্নমানের খোয়া, কোথাও অর্ধাংশ ইট ব্যবহার করা হয়েছে। কার্পেটিংয়ের পুরুত্বও টেন্ডার শর্ত অনুযায়ী হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

সূত্র বলছে, ফ্যাসিস্ট আমলের প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশনসহ কয়েকটি প্রতিষ্ঠান কাজের মান ঠিক না রেখেই শতভাগ বিল তুলে নেয়। এতে প্রকৌশল বিভাগের পরিচালক আব্দুল মতিন ও তৎকালীন প্রকল্প পরিচালক জাফর বায়েজিদের সরাসরি যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে। এত কিছুর পরও অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

গেল বছরের ১৬ আগস্ট বিসিকের পরিচালক আব্দুল মতিন প্রকল্প এলাকা পরিদর্শনে গেলেও রাস্তার কোনো মেজারমেন্ট নেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। বিসিকের ওই সূত্র জানায়, মূলত নিরাপত্তা জামানত ছাড়ের পথ তৈরি করতেই পরিদর্শন করা হয়।

এদিকে, ২০২০-২১ অর্থবছরে সময়মতো কাজ শেষ না করায় ড্রেন নির্মাণকারী প্রতিষ্ঠান আতাউর রহমান খান ও রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মজিদ সন্স লিমিটেডকে প্রায় ২০ কোটি টাকা জরিমানা করা হলেও সেই অর্থ এখনো আদায় করতে পারেনি বিসিক। অন্যদিকে প্রকল্প শেষের দুই বছর পরও গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ নিশ্চিত হয়নি।

তথ্য অধিকার আইনে তথ্য চাইলে ব্যবসায়িক গোপনীয়তার অজুহাতে তথ্য দিতে অস্বীকৃতি জানান বিসিক শিল্প নগরীর ব্যবস্থাপক মাহবুবুল হক। যদিও গণমাধ্যমের অনুসন্ধান ও স্থানীয়দের অভিযোগে উঠে এসেছে নিম্নমানের কাজ, বালু-খোয়া মিশ্রণে অনিয়ম এবং টেন্ডার শর্ত লঙ্ঘনের একাধিক তথ্য।

এসব বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নিয়ে একাধিক অনিয়মের রিপোর্ট আমাদের হাতে এসেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার