মাইদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা
২৪ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ

জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ

 

জাল স্বাক্ষরযুক্ত প্রাপ্যতা শিট আপলোড করে একটি প্রতিষ্ঠানকে প্রাপ্যতাবিহীন পণ্য আমদানিতে সহায়তা করার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের সহকারী প্রোগ্রামার মোঃ আতিকুর রহমানকে দুই ধাপ বেতন নিম্নস্তরে অবনমিত করেছে সরকার।

বুধবার (২০ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ।

প্রজ্ঞাপনে বলা হয়, মোঃ আতিকুর রহমান বর্তমানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরে কর্মরত থাকলেও এর আগে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকায় সহকারী প্রোগ্রামার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান মেসার্স জংশিন টেক্সটাইল (বিডি) লিমিটেডের সঙ্গে যোগসাজশে জাল স্বাক্ষরযুক্ত প্রাপ্যতা শিট আপলোড করে প্রতিষ্ঠানটিকে প্রাপ্যতাবিহীন পণ্য আমদানিতে সহায়তা করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, গত ২৩ মে ২০২৫ তারিখে তিনি সহকারী কমিশনারের স্বাক্ষরের সত্যতা যাচাই না করেই প্রতিষ্ঠানের অনুকূলে জাল প্রাপ্যতা শিট আপলোড করেন। এছাড়া তার ব্যবহৃত কম্পিউটার ও ইউজার আইডি থেকে ওই জাল প্রাপ্যতা শিট আপলোডের প্রমাণও পাওয়া যায়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড ‘অসদাচরণ’ ও কর্তব্যে অবহেলার শামিল। এ অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে অভিযোগনামা প্রদান করা হয়।

লিখিত জবাবে মোঃ আতিকুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে তিনি ব্যক্তিগত শুনানির আবেদন করেননি।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(২)(ঘ) অনুযায়ী তাকে ‘বেতন গ্রেডের দুই ধাপ নিম্নস্তরে অবনমিতকরণ’ শাস্তি প্রদান করা হয়।

এর ফলে তার বর্তমান মূল বেতন ৩৯ হাজার ৫৭০ টাকা থেকে দুই ধাপ কমিয়ে ৩৫ হাজার ৮৮০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ দণ্ড আগামী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে দণ্ডকালীন সময় বেতন বৃদ্ধি গণনাযোগ্য হবে না এবং তিনি এ সময়ের জন্য কোনো বকেয়া সুবিধাও পাবেন না।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১০

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১১

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১২

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৩

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৪

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৫

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৬

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৭

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৮

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৯

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

২০
শিরোনামঃ
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত