শিমুল রেজা,(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটার

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) পুনরায় চালু করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়ার ফলে আলমডাঙ্গা ও আশপাশের এলাকার মানুষ এখন আরও সহজে এবং দ্রুত জরুরি ও প্রয়োজনীয় অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে রোগীদের জেলা সদর বা দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমবে এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

 

স্থানীয় বাসিন্দারা অপারেশন থিয়েটার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ অধিকতর সুফল ভোগ করবেন।

 

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম ব্যবস্থাপনায়ও গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জাল

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটার

দামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগ

পূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলন

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার

প্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগ

জীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার

বনলতা এক্সপ্রেস” মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি 

১০

চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

১১

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

১২

নেত্রকোনা পূর্বধলায় নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু

১৩

​রাজনীতির আকাশ থেকে ঝরে গেল আরও একটি নক্ষত্র, তোফায়েল আহমেদের প্রয়াণ

১৪

পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব

১৫

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষ: মায়ের সাথে চিরতরে চলে গেল দুই মেয়েও, নিহত ৪

১৬

​ভাইরাল অডিওর জের: “চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস” বলা সেই ওসি প্রত্যাহার

১৭

নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান

১৮

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী 

১৯

বারহাট্টায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

২০
শিরোনামঃ
নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জালআলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটারদামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগপূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলননেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহতজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদারপ্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগজীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতারবনলতা এক্সপ্রেস" মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় - ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি