নুর উদ্দিন মন্ডল দুলাল, (নেত্রকোনা) প্রতিনিধি
৮ জুন ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গত ৭ জুন রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ মিয়া জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ও এসআই মো. আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ারটাইট প্যাকেট থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

​মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

— মো. আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা।

​পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ 

​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি

প্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও’র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন “মব সৃষ্টির আশঙ্কা”

জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়

দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ

খাবার দেরিতে দেওয়ায় মাকে খুন

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

ঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা

১০

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

১১

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১২

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

১৩

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন 

১৪

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৬

পূর্বধলায় মুদি দোকানে গাঁজা বিক্রি, মালিক আটক

১৭

জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৮

​টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও লাইভ বিশ্বকাপ, খেলা দেখা যাবে যেসব অ্যাপে

১৯

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বধলায় আনন্দ মিছিল

২০
শিরোনামঃ
গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুপূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ ​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগবগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবিপ্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও'র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন "মব সৃষ্টির আশঙ্কা"জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপখাবার দেরিতে দেওয়ায় মাকে খুনকলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা