মোঃ আমিনুল ইসলাম মন্ডল,নিজস্ব প্রতিনিধি:
১৬ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ 

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি, নৈতিকতা ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পূর্বধলার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

উদ্বোধক ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ আহমদ তালুকদার (বাবুল)।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদ কামাল, সহ-সভাপতি সুদীপ্ত চন্দ্র সিংহ, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

দুর্নীতিবিরোধী এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগিয়া উচ্চ বিদ্যালয়।

বিতর্কের বিষয় ছিল, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।” এতে বিষয়ের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পক্ষে যুক্তি তুলে ধরে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় ১৩৫ দশমিক ৫ পয়েন্ট অর্জন করে বিপক্ষ দল পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ১২০ পয়েন্ট পেয়ে পক্ষ দল মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

এ ছাড়া, প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল সাউদা।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন।

বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা একাডেমি সুপারভাইজার ফরজুন নাহার লিজা এবং পূর্বধলা সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল।

আয়োজকরা জানান, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ নারী

​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিম

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নারী হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ 

​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি

প্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও’র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন “মব সৃষ্টির আশঙ্কা”

জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়

১০

দর্শনা কেরুর উৎপাদিত মদে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ

১১

খাবার দেরিতে দেওয়ায় মাকে খুন

১২

কলমাকান্দায় ২২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

১৩

ঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা

১৪

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

১৫

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

১৭

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন 

১৮

পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০
শিরোনামঃ
পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ নারী​বাবা জীবিত, অথচ ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করে ফেঁসে গেলেন জামায়াত এমপি মুনতাকিমচুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিতচুয়াডাঙ্গায় নারী হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তারগ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুপূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ ​পূর্বধলায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগবগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবিপ্রতিবাদ কেন ধরবেন,পূর্বধলা ইউএনও'র বক্তব্যে তোলপাড়, এমপি বললেন "মব সৃষ্টির আশঙ্কা"জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়