নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় যুবদল নেতার ওপর হামলা, বিএনপির বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের জেরে আগিয়া ইউনিয়ন যুবদল সভাপতি সাহরিয়ার ওমর শরীফকে মারধর ও তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (২০ মে) সন্ধ্যায় পূর্বধলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের খাদ্য গুদাম রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু। এ সময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে যুবদল নেতা সাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালানো হয়েছে এবং তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলা সদরে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বিএনপির নেতাকর্মীদের দাবি, বিকেলে আগিয়া বাজার এলাকায় সাহরিয়ার ওমর শরীফের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে এবং সেখানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে মঙ্গলবার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও দরদাতারা অংশ নেন।

নিলাম চলাকালে একটি পশুর হাটের দরদাতাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর উপজেলা বিএনপির নেতারা হাসপাতালে গিয়ে আহত সাহরিয়ার ওমর শরীফের খোঁজখবর নেন এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার সাংবাদিকদের বলেন, “আগিয়া বাজারের কিছু চিহ্নিত ব্যক্তি, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে, তারা বিনা উস্কানিতে শরীফের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে গুরুতর আহত করার পাশাপাশি তাঁর মোটরসাইকেলেও আগুন দেয়।

তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো নেতার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আগিয়া বাজারে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ঘটে যাওয়া ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার