খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
১ জুন ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় –

ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি 

 

বিতর্কিতভাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এসময় তিনি বলেন, কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? যারা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, মূলত তারাই এই সিনেমা বন্ধ করেছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ১ নম্বর গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বনলতা এক্সপ্রেস সিনেমা বন্ধের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একার সম্পত্তি নয়, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও কারও একার সম্পত্তি নয়। ৭১ ও ২৪ উভয় সময়েই দেশের আপামর জনগণ রাজপথে নেমেছিল।

তিনি অভিযোগ করে বলেন, কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে সরকার বিপদে পড়বে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে এ দেশে সকালে আজানের সুমধুর ধ্বনি শুনেছি, মন্দিরের ঘণ্টাধ্বনি শুনেছি, বাউলদের গান শুনেছি। কিন্তু হঠাৎ করে দক্ষিণপন্থী ও ডানপন্থী চরমপন্থার উত্থান দেখা যাচ্ছে। আমরা দেখেছি মাজার ভাঙচুর হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন বাংলাদেশ আমরা আগে দেখিনি।

বনলতা এক্সপ্রেস সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ও পারিবারিক চলচ্চিত্র। যে কেউ এই সিনেমা দেখতে পারে। একটি পারিবারিক সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান থেকে সিনেমাটির প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার