পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক ও প্রশাসন একযোগে কাজ করবে’: পূর্বধলায় নবাগত ইউএনও

নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে নবাগত ইউএনও শফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় এ সময় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, নয়া দিগন্তের প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি  হাবিবুর রহমান, দৈনিক ইকরার প্রকাশক ও সম্পাদক মো: শফিকুজ্জামান,বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক জবাব দিহির প্রতিনিধি সাগর আহমেদ জজ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনায় পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপনের প্রস্তাব বাস্তবায়ন, উপজেলা সদরের নাজুক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড় এলাকায় অবস্থিত পার্কে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও উত্থাপন করেন উপস্থিত সাংবাদিকরা।

ইউএনও শফিকুল ইসলাম সাংবাদিকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ করেন।

জবাবে ইউএনও শফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা পরিকল্পিতভাবে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২ জুন) ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৫ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্বে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ ৭৮ দিন স্থায়ী ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকিতে কিছুটা ধীরগতি দেখা দেয় বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। অবশেষে শফিকুল ইসলামের যোগদানের মধ্য দিয়ে সেই শূন্যতার অবসান হয়েছে। তার নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১০

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১১

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১২

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৩

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৪

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৫

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৬

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৭

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৮

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৯

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

২০
শিরোনামঃ
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত