জামাল উদ্দীন, (কক্সবাজার) জেলা প্রতিনিধি:
৩ জুন ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহরণের শিকার মার্কিন নাগরিক শিশু উদ্ধার, গ্রেফতার ৩

টেকনাফে অপহরণের শিকার মার্কিন নাগরিক শিশু উদ্ধার, গ্রেফতার ৩

 

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ ঘটনায় অপহরণচেষ্টার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) টেকনাফ মডেল থানার শাপলা চত্বর মোড় এলাকায় নিয়মিত টহলরত র‍্যাবের একটি দল সংবাদ পায় যে, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় এক শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‍্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফের নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮), নাইটং পাড়ার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে বাড়ির সামনের পাকা রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের আটক করে।

পরে উত্তেজিত জনতার মারধরে আহত তিন অভিযুক্তকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত শিশু ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অপহরণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অপহরণের শিকার মার্কিন নাগরিক শিশু উদ্ধার, গ্রেফতার ৩

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সাংবাদিক ও প্রশাসন একযোগে কাজ করবে’: পূর্বধলায় নবাগত ইউএনও

ব্রাজিল বনাম আর্জেন্টিনা: হবিগঞ্জে চিরপ্রতিদ্বন্দ্বীদের সমর্থনে ঝরলো রক্ত, আহত শতাধিক

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, একই পরিবারের আহত চার জন

নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জাল

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটার

দামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগ

পূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলন

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

১০

জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার

১১

প্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগ

১২

জীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার

১৩

বনলতা এক্সপ্রেস” মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৪

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি 

১৫

চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

১৬

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

১৭

নেত্রকোনা পূর্বধলায় নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু

১৮

​রাজনীতির আকাশ থেকে ঝরে গেল আরও একটি নক্ষত্র, তোফায়েল আহমেদের প্রয়াণ

১৯

পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব

২০
শিরোনামঃ
টেকনাফে অপহরণের শিকার মার্কিন নাগরিক শিশু উদ্ধার, গ্রেফতার ৩বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাংবাদিক ও প্রশাসন একযোগে কাজ করবে’: পূর্বধলায় নবাগত ইউএনওব্রাজিল বনাম আর্জেন্টিনা: হবিগঞ্জে চিরপ্রতিদ্বন্দ্বীদের সমর্থনে ঝরলো রক্ত, আহত শতাধিকঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, একই পরিবারের আহত চার জননিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জালআলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটারদামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগপূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলননেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত