নেত্রকোণা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের নানা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় গণমাধ্যমে তুলে ধরে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন নেত্রকোনার সাংবাদিক জাহিদ হাসান। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

 

গত ১৭ অক্টোবর ঢাকায় চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে আয়োজিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

 

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিশিষ্ট পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক এবং চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এবং জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর (নিউজ) তারিকুল ইসলাম মাসুমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

 

সম্মাননাপত্রে বলা হয়, চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ প্রতিবেদন উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার জেলা প্রতিনিধি জাহিদ হাসানকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। বস্তুনিষ্ঠ ও সৃজনশীল প্রতিবেদনের মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়।

 

সংশ্লিষ্টদের মতে, রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমের পাশাপাশি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকেরাও প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নদী-হাওরের অস্তিত্ব সংকট, পাহাড় ও বনভূমির বিপন্নতা, জীববৈচিত্র্যের ক্ষয়, কৃষি ও গ্রামীণ জনপদের পরিবর্তনসহ নানা বিষয় তাঁদের প্রতিবেদনে উঠে আসছে। তবে মাঠপর্যায়ের সাংবাদিকদের এমন কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত।

 

এ প্রেক্ষাপটে জাহিদ হাসানের এ অর্জন তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ের প্রকৃতি সাংবাদিকতায় এ ধরনের সম্মাননা এবারই প্রথম দেওয়া হয়েছে।

 

নেত্রকোনার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্যের নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেদন তৈরি করছেন জাহিদ হাসান। স্থানীয় পর্যায়ে পরিবেশের সংকট, প্রকৃতির পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই তাঁর প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।

 

প্রকৃতি ও পরিবেশবিষয়ক সাংবাদিকতা কেবল ঘটনা তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনসচেতনতা তৈরি, পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ সেরা প্রতিবেদক হিসেবে জাহিদ হাসানের এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি নেত্রকোনাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

৩

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

৪

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

৫

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

৬

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

৭

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

৮

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৯

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১০

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

১১

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১২

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৩

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল 

১৫

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

১৬

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

১৭

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

১৮

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

১৯

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

২০
শিরোনামঃ
❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ❮বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু❮ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন ❮তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান❮পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন❮​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন❮জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন❮পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার❮নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি❮সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি