নিজস্ব প্রতিবেদক
১ মে ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান মে দিবস উপলক্ষেঃ পুর্বধলা ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) বিকেল ৩টায় উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি হাফেজ কারী মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ইয়াহইয়ার সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রহিছ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সাবেক জয়েন সেক্রেটারি মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।

বক্তারা আরও উল্লেখ করেন, হাওর অঞ্চলে কৃষকদের কষ্টার্জিত ফসল প্রাকৃতিক দুর্যোগ ও অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দ্রুত সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর জোর দেন তারা।

সমাবেশে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১০

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১১

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১২

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৩

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৪

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৫

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৬

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৭

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৮

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৯

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

২০
শিরোনামঃ
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত