জামাল উদ্দিন (কক্সবাজার) জেলা প্রতিনিধি,
১৬ মে ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ টহল অভিযানে প্রায় ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ০১ কিলোমিটার পশ্চিম দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিলোমিটার পূর্ব দিকে শাকেরের ঘের নামক স্থানে অবস্থান নেয়।

পরবর্তীতে আনুমানিক ২০০০ ঘটিকায় ০৪ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ঘেরের ভেতরের খাল সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা মোট ২৯টি কাট, অর্থাৎ ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“রাগ করলা, ঠিক না বেঠিক ?” — যেভাবে ভাইরাল হলো ঈমান আলীর অভিনয়

মোটরসাইকেলের ওপর অতিরিক্ত করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার

জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।

গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশ

ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন 

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষক

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী

১০

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

১১

সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩

১২

জয় বাংলা’ স্লোগান ঘিরে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৩

পূর্বধলায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৪

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন যথাযথ হয়নি’: ডেপুটি স্পিকার

১৫

চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 

১৬

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

১৭

ঐতিহ্যের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু

১৮

দ্বিতীয় কার্যদিবসেও যায়নি আদেশকৃত শিক্ষকগণ, অসুস্থতার অজুহাতে চলছে তদবির

১৯

তাহিরপুরে ১৮৯০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

২০
শিরোনামঃ
“রাগ করলা, ঠিক না বেঠিক ?” — যেভাবে ভাইরাল হলো ঈমান আলীর অভিনয়মোটরসাইকেলের ওপর অতিরিক্ত করের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধনচিলমারীতে ১২ কেজি গাঁজাসহ যশোরের নারী গ্রেফতারজেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়ার মৃত্যু।গ্যাস সিলিন্ডার কাটতেই বেরোলো মদের বোতল: অভিনব চোরাচালান রুখল পুলিশডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতআদেশকৃত শিক্ষকরা যোগ দেননি, নেওয়া হয়নি ব্যবস্থা, আদেশ ছাড়াই পাঠানো হলো আরেক শিক্ষকচুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে, ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যাচুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী