নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীত মানে ফ্যাশনের মৌসুম

নানা কায়দায় শীতের পোশাক দেখা যায় এই মৌসুমে। বিভিন্ন ট্রেন্ডের পোশাকও এ সময় পাওয়া যায়। ফ্যাশনেবল ওয়েস্টার্ন শীতের পোশাক নিয়ে বিস্তারিত-

জ্যাকেট
এই শীতে গায়ে চাপিয়ে নিতে পারেন জ্যাকেট। জ্যাকেট উষ্ণতা দেয়ার পাশাপাশি আপনাকে করে তুলবে দারুণ স্টাইলিশ। পার্টি ও শীত মাথায় রেখে বিভিন্ন ফ্যাশন হাউসে ট্রেন্ডি থিম ধরে লেডিস জ্যাকেটের ডিজাইন করেছে। লেদার বা পিউ লেদারের তৈরি ফ্যাশনেবল জ্যাকেট, হালের ট্রেন্ড কৃত্রিম লেদারের জ্যাকেট, টুইড জ্যাকেট, বেসিক ওয়েস্টলেস জিপ ফ্রন্ট, ক্লাসিক লেন্থ জিপ ফ্রন্ট, বোম্বার জ্যাকেট মেয়েদের জ্যাকেটের তালিকায় জনপ্রিয়। ডেনিম, গ্যাবাডিনের পাশাপাশি ডিজাইন বেশি চলছে লেদার ও কৃত্রিম লেদারের। একসময় লেদারের জ্যাকেট শুধু একরঙা থাকলেও এখন লেদারের জ্যাকেট চেক, স্ট্রাইপ ও প্রিন্টেরও তৈরি হচ্ছে। কিছু জ্যাকেটে আবার এমব্রয়ডারি, অ্যাপ্লিক ও মেটালের কাজ করা হয়েছে। রয়েছে বিভিন্ন রঙের। মেয়েরা ডেনিম-জিন্স প্যান্ট, টপস, টি-শার্ট, স্কার্ট এমনকি সালোয়ার-কামিজের সাথেও স্বাচ্ছন্দ্যে পরতে পারেন এই জ্যাকেট।

ব্লেজার
ফরমাল ব্লেজারের পাশাপাশি হালফ্যাশনে তরুণীদের কাছে ক্যাজুয়াল ব্লেজার শীতের স্টাইলিশ আউটফিট। শর্ট বডি ফিটিং-হ্যান্ডস্টিচ, এমব্রয়ডারি, বাটনলেস, টপসিন, বেনকলার, শার্ট কলারসহ অসংখ্য ডিজাইনের ক্যাজুয়াল ব্লেজার গায়ে চড়াচ্ছেন অনেকেই। এ ধরনের ব্লেজারের মধ্যে নতুন এসেছে টার্টন এমব্রয়ডারি ব্লেজার। বর্তমানে  কিছু ব্লেজার এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা ফরমাল, ক্যাজুয়াল দুই অনুষ্ঠানেই অনায়াসে পরা যাবে। সেমি ক্যাজুয়ালও পছন্দ করছেন অনেকেই। ডিজাইনারদের মতে সুতি কাপড়ের ব্লেজার সবসময়ই আরামদায়ক।

এছাড়া মেয়েদের জন্য ওভেন, ভেলভেট, ডেনিম লুক নিট ফেব্রিকের ব্লেজারের চাহিদা রয়েছে। ব্লেজারের ডিজাইনের ক্ষেত্রে হ্যান্ড স্ট্রিচ, এমব্রয়ডারি, প্রিন্ট ও হাতের কাজ চলছে; যা অনায়াসে তরুণীরা পরতে পারবেন কর্পোরেট অফিস, মিটিং কিংবা অফিস পার্টিতে।

ব্লেজার-জ্যাকেট ট্রেন্ডি স্টাইল
সুতি প্রিন্টের বডিফিটিং শর্ট জ্যাকেট, বোম্বার জ্যাকেট, প্যারাসুট ও ফেক লেদারের জ্যাকেট, এমব্রয়ডারি নকশার বডি ফিটিং জ্যাকেট যা দেখতে অনেকটা কোটির মতো এবার ট্রেন্ডি শীত পোশাকের তালিকায় রয়েছে। এমব্রয়ডারি নকশার কিছু জ্যাকেট রয়েছে যেগুলো সামনের জিপার লাগিয়ে দিলে দেখতে অনেকটাই টপসের মতো লাগবে। জিপার খুলে রাখলে দেখতে বডি ফিটিং ক্যাজুয়াল ব্লেজারের মতো দেখায়। এগুলোর সামনের দিকে ডিজাইন করা বেল্ট, ফিতা রয়েছে। ইচ্ছে করলে তা বেঁধে কিংবা খুলে রেখে যোগ করতে পারেন নতুন কোনো স্টাইল। কফি, চাপাসাদা, বাদামির মতো হালকা বা ন্যাচারাল রঙের পাশাপাশি লাল, মেরুনের মতো উজ্জ্বল সব রঙে পাওয়া যাবে নতুন বছরের স্টাইলিশ এই ওয়েস্টার্ন শীত পোশাকগুলো।

কোট কিংবা ওভারকোট
এই শীতে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে স্টাইলিশ শীত পোশাকের তালিকায় রাখতে পারেন ওভারকোট কিংবা ট্রেঞ্চ কোট। ওভারকোট রয়েছে হাঁটু পর্যন্ত লম্বাও আবার একটু খাটোও। কিছু ওভারকোটে কোমরের কাছাকাছি বেল্ট দেয়া থাকে। বেল্টে স্টিল অথবা প্লাস্টিকের বকলেসের ব্যবহার বেশ লক্ষ্যণীয়। ব্লেজার কাপড়ের পাশাপাশি মিক্সড উলের স্ট্রাইপের ওভারকোট বেশ নজরকাড়া। ভিতরে মোট কাপড়ের টপস কিংবা টি-শার্টের সাথে জিন্স দিয়ে ওভারকোট পরলে বেশ ভালো লাগবে।

শীত পোশাকে অনুষঙ্গ
শীতের যে কোন পোশাকের সাথে বটম হিসেবে তরুণীরা সঙ্গী করতে পারেন জিন্স, ডেনিম, গ্যাবার্ডিন প্যান্ট। হালফ্যাশনে স্কিনি, ক্যাপ্রি, সেমিন্যারো, বুটকাট, স্ট্রেটকাট, ব্যাগিসহ বিভিন্ন ডিজাইনের জিন্স, ডেনিম পাওয়া যাচ্ছে বাজারে। সাথে একই রঙ বা বিপরীত রঙের টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট পরে তারওপর চাপিয়ে নিন স্টাইলিশ এই উইন্টার ওয়্যারগুলো। পোশাক তো হলো এবার এই পোশাকের সাথে মিলিয়ে ন্যাচারাল সাজ এবং হেয়ারস্টাইল সেট করুন। এবার স্টাইল ও উষ্ণতায় ভরপুর হয়ে উপভোগ করুন কনকনে শীত কিংবা হিম হিম ঠাণ্ডা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ

১

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২

ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন 

৩

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

৪

পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন

৫

​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন

৬

জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

৭

পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

৮

নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৯

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১০

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া

১১

নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১২

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৩

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

আগুনে পুড়ে গেছে গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল 

১৫

পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের একদিন পরই পদায়ন বাতিল

১৬

​পূর্বধলায় মসজিদের জমি ও মাজারে গান-বাজনা নিয়ে বিরোধ, গেটে তালা: প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

১৭

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

১৮

পূর্বধলা পশুরহাট ইজাকে কেন্দ্র করে যুবদল নেতার মামলায়,জামাতের ২৫ কর্মী কারাগারে

১৯

পূর্বধলায় চঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী রবিন ঢাকায় গ্রেফতার।

২০
শিরোনামঃ
❮সাহিত্য সাধনার স্বীকৃতি: সেরা লেখক সম্মাননা পেলেন নেত্রকোণার এনামূল হক পলাশ❮বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু❮ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ঘিরে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন ❮তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান❮পূর্বধলায় ‘গরিবের ডাক্তার’ মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন❮​বিষাদের ছায়া আর উল্লাসে পূর্বধলায় ৬৬ প্রতিমা বিসর্জন সম্পন্ন❮জামালপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন❮পূর্বধলায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার❮নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি❮সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি