নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় চাঞ্চল্যকর এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায়,বহিষ্কারের পর, ডিবির অভিযানে ছাত্রদল দুই নেতাসহ গ্রেপ্তার ৩

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু এবং পূর্বধলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আইয়ুব আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পরপরই ঐ দিন রাতেই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। পরে পরদিন রোববার (২৬ এপ্রিল) আদালত ওই ৯ জনের জামিন মঞ্জুর করেন।

এদিকে, গতকাল রবিবার (২৬ এপ্রিল) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি উপজেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,

গত শুক্রবা (২৪ এপ্রিল) বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফেরার পথে আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে মাগরিবের নামাজ আদায় করতে নামেন এমপি মাসুম মোস্তফা। এ সময় ১৫-২০টি মোটরসাইকেলে আসা একদল যুবক পাম্পে হট্টগোল সৃষ্টি করে এবং তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। পরে এমপি নামাজ শেষে বের হলে তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় এক ঘণ্টা পর বিএনপি নেতা বাবুল আলম তালুকদার, ইউএনও ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

তবে মামলার প্রধান আসামি আবু তাহের তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং এটি তার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’।

এ ঘটনার প্রতিবাদে রোববার (২৬ এপ্রিল) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। লিখিত বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, সাবেক আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারসহ সিনিয়র নেতৃবৃন্দ দাবি করেন, তেল নেওয়াকে কেন্দ্র করে এমপির সহকারীর সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি থেকে পরিস্থিতির অবনতি ঘটে এবং পরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে মামলাটি প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার