নয়ন শেখ পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
১৮ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালিয়ে গেল অস্ত্র কারবারিরা

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)-এর অভিযানের খবর পেয়ে অবৈধ অস্ত্রসহ পালিয়ে গেছে একদল সংঘবদ্ধ অস্ত্র কারবারি। তবে ধাওয়া খেয়ে পালানোর সময় তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় একটি চক্র অবৈধ অস্ত্রের সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায়। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, কয়েকজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বড় ধরনের অস্ত্রের চালান কেনাবেচা ও হাতবদলের উদ্দেশ্যে মানুষউড়া এলাকায় অবস্থান করছে।

তথ্যের সত্যতা যাচাই এবং জড়িতদের হাতেনাতে গ্রেপ্তারের লক্ষ্যে রাত প্রায় ১টা ১০ মিনিটে ওই এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করলে তাদের বহন করা একটি লাল রঙের বাজারের ব্যাগ মাটিতে ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়। তবে দীর্ঘ ধাওয়া সত্ত্বেও অভিযুক্তরা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের একাধিক দল কাজ করছে।

র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অস্ত্র আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-১৪ উদ্ধারকৃত অস্ত্রটি থানায় হস্তান্তর করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১

​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী

২

পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা

৩

​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

৪

নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

৫

নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার

৬

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

৭

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

৮

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

৯

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

১০

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

১১

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

১২

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

১৩

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

১৪

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

১৫

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১৬

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১৭

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১৮

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৯

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

২০
শিরোনামঃ
❮পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন❮​ভারপ্রাপ্তমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, অধ্যক্ষ পদে পদায়ন পেলেন আকবর আলী❮পূর্বধলায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে, মামলা❮​জামালগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ❮নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু❮নেত্রকোণায় এনসিপি নেত্রীকে আটক করল পুলিশ, অভিযোগ ফ্যামিলি কার্ড প্রতারণার❮পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪❮পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ❮জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা❮পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল