মো:রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৯ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফকিরহাট ওভারব্রিজে ভয়াবহ ফাটলঃ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে হাজারো মানুষ মৃত্যুঝুঁকিতে, আতঙ্কে শিক্ষার্থ+অভিভাবক 

ফকিরহাট ওভারব্রিজে ভয়াবহ ফাটলঃঢাকা–চট্টগ্রাম মহাসড়কে হাজারো মানুষ মৃত্যুঝুঁকিতে, আতঙ্কে শিক্ষার্থ+অভিভাবক 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী হযরত খাজা কালু শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ওভারব্রিজটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর ওপর নির্মিত এই পুরোনো ও গুরুত্বপূর্ণ ব্রিজটির আরসিসি রিটেইনিং ওয়ালে দেখা দিয়েছে দুটি বড় ফাটল, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে পথচারী, যাত্রী ও শিক্ষার্থীদের।

 সরেজমিনে যা দেখা গেছে

পরিদর্শনে দেখা যায়, ব্রিজটির পশ্চিম পাশের রিটেইনিং ওয়াল ও জয়েন্টে গভীর ফাটল সৃষ্টি হয়েছে। কংক্রিটের স্ল্যাবগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে বড় ফাঁক তৈরি করেছে। ফাটলের গভীরতা এতটাই বেশি যে, ভেতরের লোহার রড স্পষ্টভাবে বাইরে বেরিয়ে এসেছে। একই সঙ্গে পলেস্তারা খসে পড়ছে এবং ড্রেনেজ লাইনের বিভিন্ন অংশেও ফাটলের চিহ্ন দেখা যাচ্ছে—যা কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

 শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে বাড়তি ঝুঁকি

ওভারব্রিজটির আশপাশেই অবস্থিত কালু শাহ্ ফাজিল মাদ্রাসা, কালু শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমেনা বিদ্যানিকেতন প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করে। ব্রিজের পশ্চিম পাশে রেললাইন ও একটি ব্যস্ত বাইপাস সড়ক থাকায় এলাকায় যান চলাচলও অত্যন্ত বেশি।

শিক্ষার্থীদের আতঙ্ক

অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার জানায়, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় ব্রিজটির নিচ দিয়ে যেতে ভয় লাগে। বড় বড় ফাটল দেখে মনে হয় যেকোনো সময় ওপর থেকে কংক্রিট ভেঙে পড়তে পারে। বর্ষার দিনে পানি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে ঝুঁকি আরও বেড়ে যায়।

আরেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেছে, শুধু তারা নয়, ছোট ছোট মাদ্রাসার শিক্ষার্থীরাও একই ঝুঁকির মধ্যে চলাচল করছে। ব্রিজটি পুরোনো হলেও ফাটল ধরার পরও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হতাশ।

অভিভাবক ও স্থানীয়দের ক্ষোভ

অভিভাবক মো. আবদুল গফুর বলেন, প্রতিদিন সন্তানকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। বড় ফাটল যেকোনো সময় বিপর্যয় ডেকে আনতে পারে।

মোছাম্মৎ রিনা বেগমের ভাষায়, ফাটল দিয়ে বেরিয়ে আসা রড দেখলে আতঙ্কিত হতে হয়। ছোট শিশুরা ঝুঁকি না বুঝেই এই পথ ব্যবহার করছে।

ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

স্থানীয়দের মতে, ভারী যানবাহনের কম্পন, পুরোনো কাঠামো এবং অবহেলার কারণে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি প্রবেশে কাঠামো আরও দুর্বল হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

 জরুরি দাবি….

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি—

জরুরি ভিত্তিতে প্রকৌশলীদের মাধ্যমে ব্রিজটির পূর্ণাঙ্গ ঝুঁকি মূল্যায়ন

দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ

ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সতর্কবার্তা ও নিরাপত্তা ব্যারিকেড স্থাপন

প্রয়োজনে বিকল্প চলাচল ব্যবস্থা নিশ্চিত করা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে, এই ওভারব্রিজটি যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে—এমন আশঙ্কাই এখন পুরো এলাকার মানুষের

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১০

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১১

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১২

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৩

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৪

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৫

​অশ্রুসিক্ত নয়নে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি বিদ্যালয় পরিবার

১৬

গাজীপুর টু পূর্বধলা: মোবাইল চুরির দুর্ধর্ষ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

১৭

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, সন্ত্রাস দমন আইনে ইনচার্জ আটক

১৮

পূর্বধলায় র‍্যাবের অভিযান, পিস্তল উদ্ধার

১৯

দুর্গাপুর অবৈধভাবে রুটি উৎপাদন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০
শিরোনামঃ
পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিতপালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগমবারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দচুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াসদর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার