মোঃ মাইদুল ইসলাম (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের সিন্ডিকেটে ও দুর্নীতিতে উন্নয়ন ব্যাহত: এমপি আতিক মোজাহিদ, কুড়িগ্রাম-২

প্রশাসনের সিন্ডিকেটে ও দুর্নীতিতে উন্নয়ন ব্যাহত: এমপি আতিক মোজাহিদ, কুড়িগ্রাম-২

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ অভিযোগ করেছেন, প্রশাসনের একটি অংশ সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং এতে জেলার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “কেউ কেউ বলার চেষ্টা করছে এমপির বাজেট বরাদ্দ ফিরে যাচ্ছে—এটা সঠিক নয়। আমি কুড়িগ্রামকে হৃদয়ে ধারণ করে সংসদে কথা বলেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেলার উন্নয়নের জন্য বরাদ্দ আনার চেষ্টা করেছি।”

প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার কিছু কর্মকর্তা জনবান্ধব আচরণ করছেন না।

তার ভাষায়, “অনেকেই নিজেদের ‘স্যার’ হিসেবে প্রতিষ্ঠা করতে ভালোবাসেন, কিন্তু জনগণের সেবা দিতে অনাগ্রহী। তারা জনগণকে কষ্ট দিতে পছন্দ করেন এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণে জড়িত।”

এমপি আতিকুর রহমান মোজাহিদ আরও বলেন, ভূমি অফিস থেকে শুরু করে ইউএনও পর্যায় পর্যন্ত প্রশাসনের কিছু কর্মকর্তা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে একযোগে কাজ করছেন।

তিনি বলেন, “তারা সবাই মিলে একটি সিন্ডিকেট গঠন করেছে। নিজেদের ভাগ-বাটোয়ারা ঠিক রাখতেই তারা আমাকে উন্নয়নমূলক কাজ করতে সহযোগিতা করছে না।”

টিআর ও কাবিখা বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো জনগণের সম্পদ। এখানে কাউকে একটি টাকাও দেওয়া হবে না। যদি সিন্ডিকেটের কারণে কোনো কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে বিষয়টি প্রকাশ্যে আনবো।”

কুড়িগ্রাম সদর হাসপাতালকে ঘিরে ছড়ানো অভিযোগের জবাবে তিনি বলেন, প্রতি মাসে ১৪ লাখ টাকা উত্তোলনের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “যারা এসব অভিযোগ করছে, তাদের তথ্য-প্রমাণসহ আমার সামনে হাজির করুন। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার।

তিনি আরও দাবি করেন, একটি “সিন্ডিকেট চক্র” তার জনপ্রতিনিধিত্বমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং উন্নয়ন কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া এবং ছাত্রশক্তির প্রধান সংগঠক নুর আমিনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪

পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষ

জারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণা

পূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল

​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদের

নেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবা

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার

কলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১০

পালিয়েও শেষ রক্ষা হয়নি, সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

১১

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

১২

​শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অ্যাকশন: ভারতীয় মদের চালান জব্দ

১৩

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস

১৪

দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৫

পূর্বধলায় ইউএনওকে ‘আস-সুফফা সেবা সংস্থা’র সম্মাননা স্মারক প্রদান

১৬

​কৈলাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ ম্যানেজিং কমিটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৭

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে,কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না-

১৮

ঈশ্বরগঞ্জে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৯

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

২০
শিরোনামঃ
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের,ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১৪পূর্বধলায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেল ২৫০ অসহায় মানুষজারিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ: আ.লীগের উপজেলা কমিটি ছাড়ার ঘোষণাপূর্বধলা আওয়ামী লীগের কমিটিতে ‘৯৫% পদই নিষ্ক্রিয়দের দখলে’ ফুসে উঠছে তৃণমূল​অবশেষে মিটছে দেড় দশকের অপেক্ষা, চালু হচ্ছে পূর্বধলা পৌরসভাপরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে টোকিওর স্মৃতি ভাবাচ্ছে সেলেসাওদেরনেত্রকোণা পূর্বধলায় নিজ কন্যাকে ধর্ষণ, আটক জন্মদাতা বাবানিষেধাজ্ঞা অমান্য করে পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের মুক্তির দাবিগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টারকলমাকান্দায় ‘পাটনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত