নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসার খুনিদের শাস্তি এক মাসের মধ্যেই : স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার বিচার করা হবে।

তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।

প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন-কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা আইনের শাসনে বাধা দিচ্ছে। আইনকে বাধাগ্রস্ত করছে।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে। এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকদের সমস্যা, খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না। তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকের-মানুষের।

তিনি বলেন, যারা দেশে অরাজকতা করছে, তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের আতাত আছে।

সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন শাজাহান নামে তৎকালীন যুবদলের স্থানীয় সভাপতি। ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই খালটি খনন করতে এসেছিলেন, তখনও তিনি তার সঙ্গে ছিলেন। সেই একই স্থানে একই খাল খনন ও পুনঃখনন কর্মসূচিতে থাকতে পেরে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী ত্রিশাল দরিরামপুর নজরুল মঞ্চের উদ্দেশে রওনা দেন। বিকাল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত দরিমরামপুর নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। (সুত্র আজকালের কন্ঠ)

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জাল

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটার

দামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগ

পূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলন

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

জারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার

প্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগ

জীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার

বনলতা এক্সপ্রেস” মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি 

১০

চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

১১

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

১২

নেত্রকোনা পূর্বধলায় নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু

১৩

​রাজনীতির আকাশ থেকে ঝরে গেল আরও একটি নক্ষত্র, তোফায়েল আহমেদের প্রয়াণ

১৪

পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব

১৫

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষ: মায়ের সাথে চিরতরে চলে গেল দুই মেয়েও, নিহত ৪

১৬

​ভাইরাল অডিওর জের: “চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস” বলা সেই ওসি প্রত্যাহার

১৭

নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান

১৮

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী 

১৯

বারহাট্টায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

২০
শিরোনামঃ
নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পূর্বধলায় ধ্বংস ১ লাখ টাকার চায়না দুয়ারী জালআলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটারদামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগপূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে, জামায়াতের সংবাদ সম্মেলননেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহতজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদারপ্রথমে মামলা ও পরে জাল দলিলে সাংবাদিকের জমি গ্রাসের অভিযোগজীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতারবনলতা এক্সপ্রেস" মুভি বন্ধের প্রতিবাদে, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় - ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি